নিউইয়র্কে বিএনপির বিজয় মিছিল

শেখ হাসিনার দেশ ত্যাগের সংবাদে নিউইয়র্কে আনন্দ-উল্লাস করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, ব্রুকলীন, জ্যামাইকা, ব্রঙ্কসে লাল-সবুজের আমেজে হাজারো নারী-পুরুষ বিজয়োল্লাস করেন।

গত ১৫ বছরের অপশাসন আর দু:শাসনের জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কঠোর সমালোচনার পাশাপাশি সব হত্যা-গুম-খুনের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে স্লোগানে প্রকম্পিত করেন নেতা-কর্মীরা। এ সময় দুর্নীতিবাজ রাজনীতিকদের গ্রেফতার ও সমস্ত সম্পত্তি রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করার দাবিও উঠে।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ।

বিজয় উৎসবের এই কর্মসূচিতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, কেন্দ্রীয় নেতা ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান, গোলাম ফারুক শাহীন এবং রীতা রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ইঞ্জিনিয়ার হারুন, এম এ বাতিন, আবু সাঈদ, জাকির এইচ চৌধুরী, ভিপি জসিম, আনিসুর রহমান, পিন্টু, রিনা, বারেক, আলমগীর মৃধা, মনির হোসেন, সাজ্জাদ হোসেন, আমিনুল ইসলাম স্বপন, জাফর রহমান।

  • Related Posts

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জ্যাকসন হাইটসের সানাই রেস্তোরাঁয় নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার…

    Continue reading
    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট ২০-আর২। ক্লাবের উদ্যোগে এবং গোল্ডেন এইজ হোম কেয়ারের সার্বিক সহযোগিতায় জ্যাকসন হাইটসে…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি