পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শেরপুরের একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। 

বুধবার ভোর ৩টায় কুয়াকাটা থেকে ঢাকায় ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর দিকপাড়া গ্রামের নাজিমদ্দিনের ছেলে মো. মোতালেব হাসেন (৪৫), তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩০), ছেলে শোয়াইব (৪) ও মেয়ে মুক্তা (১২)। মোতালেব হোসেন সেনাবাহিনীতে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় ও পরিবারিরক সূত্রে জানা যায়, মোতালেব ঢাকার ভাষানটেকে বাস করতেন। দুই দিন আগে পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন তারা। সেখান থেকে ঢাকায় ফেরার পথে গাড়িটি পিরোজপুর সদর উপজেলার নূরানী গেট নামক স্থানে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। 

স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিতদের বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর স্থানীয় চৌকিদারের মাধ্যমে তারা পিরোজপুর সদর থানায় বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় সাবেক মেম্বার ইন্তাজ আলী বলেন, মোতালেব সেনাবাহিনীতে চাকরি করতেন। তার বাবা ছিলেন দিনমুজুর। একটি বোন প্রতিবন্ধী, বাবা-মা অসুস্থ। দিনমজুরের একমাত্র কর্মক্ষম সন্তান ছিলেন মোতালেব। এ মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সদস্যদের আহাজারি আর কান্না থামছেই না। চলছে শোকের মাতম। পরিবারকে দেখাশোনার মতো কেউ থাকল না। সরকার যেন এই পরিবারের চলার মতো একটা ব্যবস্থা করেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী