ভারতের কাছে বড় ব্যবধানে হার; সিরিজও খোয়ালো বাংলাদেশ

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগে দুটি টি-টোয়েন্টি খেলে দুটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে সে প্রেরণা নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হলো নাজমুল হোসেন শান্তর দল।

কিন্তু আগের দুই জয়ের প্রেরণা আর আজ কাজে আসেনি। ভারতের কাছে ৮৬ রানের বড় ব্যবধানেই হারতে হলো টাইগারদের।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২১ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ দলও হারিয়েছে ৯ উইকেট। কিন্তু রান করতে পেরেছে মাত্র ১৩৫ রান। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জয় করে নিলো সূর্যকুমার যাদবের দল।

২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধুঁকতে শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার লিটন এবং পারভেজ হোসেন ইমন ২০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ১২ বলে ১৬ রান করে আউট হন ইমন। লিটন করেন ১১ বলে ১৪ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১ রান করেন।

তাওহিদ হৃদয় আজ দাঁড়াতেই পারেননি। ৬ বলে ২ রান করে আউট হন। মেহেদী হাসান মিরাজ করেন ১৬ বলে ১৬ রান। প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৯ বল মোকাবিলা করে সর্বোচ্চ ৪১ রান আসে আগামী ম্যাচেই বিদায় নিতে যাওয়া এই ব্যাটার।

বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেননি ভারতীয় বোলারদের সামনে। জাকের আলি অনিক এবং রিশাদ হোসেন মারকুটে ব্যাটিং যেন ভুলেই গেলেন। অনিক ১ এবং রিশাদ করেন ৯ রান। তানজিম হাসান সাকিব করেন ৮ রান। তাসকিন ৫ রানে ও মোস্তাফিজ ১ রানে অপরাজিত থাকেন।

ভারতীয় বোলারদের মধ্যে নিতিশ কুমার রেড্ডি ও বরুন চক্রবর্তি নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন আর্শদিপ সিং, ওয়াশিংটন সুন্দর, অবিষেক শর্মা, মায়াঙ্ক যাদব এবং রায়ান পরাগ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় দল সংগ্রহ করে ২২১ রান। নিতিশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিং ঝড় তোলেন। ৩৪ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন নিতিশ কুমার রেড্ডি। ২৯ বলে ৫৩ রান করেন রিঙ্কু সিং। হার্দিক পান্ডিয়া করেন ৩২ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। তবে ৪ ওভারে তিনি দেন ৫৫ রান। তানজিম সাকিব দেন ৫০ রান। ২ উইকেট নেন তিনি। মেহেদী হাসান মিরাজ ৪৬ রান দিলেও কোনো উইকেট পাননি। তাসকিন ও মোস্তাফিজও নেন ২টি করে উইকেট।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প