ওসামা বিন লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়তে নির্দেশ

আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে ফ্রান্স ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক মন্তব্যের জের ধরে তাঁকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৪৩ বছর বয়সী ওমর বিন লাদেনের জন্ম সৌদি আরবে। তাঁর শৈশবকাল সেখানেই কেটেছে। এরপর তিনি সুদান ও আফগানিস্তানে ছিলেন। ১৯ বছর বয়সে বাবা ওসামা বিন লাদেনকে ছেড়ে যান তিনি। ছবি আঁকার জন্য তিনি ২০১৬ সাল থেকে উত্তর ফ্রান্সের নরম্যান্ডি এলাকায় বসবাস শুরু করেন। বলা হয়, ছবি আঁকায় নিজের দক্ষতা বাড়াতে তিনি সেখানে থিতু হয়েছিলেন।

ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রতাইয়ু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ওমর বিন লাদেন একজন ব্রিটিশ নাগরিকের স্বামী হিসেবে নরম্যান্ডি অঞ্চলের ওরনি ডিপার্টমেন্টে থাকতেন। আল–কায়েদা নেতার ছেলে গত বছর সন্ত্রাসবাদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে ফ্রান্স ছাড়ার আদেশ জারি করেন ওরনের প্রশাসনিক প্রধান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ওমর ‘যেন কোনোভাবেই ফ্রান্সে ফিরতে না পারেন’, সেই আদেশে তিনি সই করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। ওমর বিন লাদেন এরই মধ্যে ফ্রান্স ছেড়েছেন কি না, তা এখনো পরিষ্কার নয়।

ওমর বিন লাদেন তাঁর চেয়ে অন্তত ২০ বছরের বড় ব্রিটিশ নারী জেন ফেলিক্স ব্রাউনিকে বিয়ে করেন। ২০০৭ সালে বিষয়টি নিশ্চিত করা হলে তাঁকে নিয়ে গণমাধ্যমে আগ্রহ তৈরি হয়। বিয়ের পর জেন তাঁর নাম পাল্টে মুসলিম নাম জেইনা মোহাম্মেদ নেন। এরপর ওমর বিন লাদেন যুক্তরাজ্যে বসবাস করতে চাইলেও দেশটি তাঁর আবেদন বাতিল করে দেয়।

২০১১ সালের এপ্রিলে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর এক অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। সৌদি আরবের ধনকুবের পিতার সন্তান ওসামা বিন লাদেনের ২০ জনের বেশি সন্তান ছিল।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী