হিজবুল্লাহর হামলায় ইসরাইলের হাইফা শহর ‘লণ্ডভণ্ড’

পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় অন্যতম ইসরাইলের হাইফা শহর। সেখানে প্রতি বছরই পর্যটকদের সমাগম হত। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর এই হাইফা পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে। দেখে মনে হবে এটি একটি ভুতুড়ে নগর।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক যান হাইফা শহরে। তিনি সেখান থেকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, সুন্দর শহর এখন মরুভূমিতে পরিণত হয়েছে। চারপাশে ধ্বংসস্তুপ। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না।

হামাসের সঙ্গে গত বছরের ৭ অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরাইল। এর এক বছর এখনো হয়নি। এর মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়াল তারা। এর জেরে সম্প্রতি ইসরাইলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরাইলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। এতে হাইফা শহরের রাস্তা মরুভূমিতে পরিণত হয়। ধ্বংসস্তূপ এখানে সেখানে।

পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দা শলম হাসকেল ইন্ডিয়া টুডেকে বলেন, ‘পরিস্থিতি বেশ খারাপ। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সাধারণত প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয়। তারা বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবলিক প্লেসে যান। কিন্তু আজ কেউ নেই। পুরো খালি।’

ওই শহর থেকে লেবানন সীমান্ত মাত্র ৫-৭ কিলোমিটার দূরে বলে জানান সাবেক এই নৌ কর্মকর্তা। তিনি সেখানে পরিস্থিতি দেখতে যাবেন।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত