হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রজনীকান্ত

দক্ষিণী সিনেমার সুপার স্টার রজনীকান্তের ভক্ত-অনুরাগীদের দুশ্চিন্তার অবসান হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সবার প্রিয় বর্ষীয়ান এ অভিনেতা। ৩০ সেপ্টেম্বর তিনি শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়লে ভর্তি ছিলেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হাসপাতাল এ অভিনেতাকে থেকে ছুটি দেওয়া হয়েছে।

অভিনেতা রজনীকান্ত ৩ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন। তার হৃদপিণ্ড থেকে নিঃসৃত প্রধান রক্তনালী ফুলে যাওয়ায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নন-সার্জিক্যাল, ট্রান্সক্যাথেটার পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এ অভিনেতার চিকিৎসা করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জািনয়েছে।

রজনীকান্তের ভর্তির পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘রজনীকান্তের হৃৎপিণ্ড থেকে বের হওয়া প্রধান রক্তনালীতে (মহাধমনী) ভীষণ সমস্যা ছিল, যা একটি নন সার্জিক্যাল, ট্রান্সক্যাথেটার পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা হয়েছে। সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশ সম্পূর্ণ ফোলাভাব বন্ধ করে একটি স্টেন্ট বসিয়েছেন। আমরা তার শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের আশ্বস্ত করতে চাইব যে গোটা চিকিৎসা পদ্ধতিটি একেবারে পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ হয়েছে। রজনীকান্তের অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সুস্থ রয়েছেন। ২ দিনে তিনি বাড়ি ফিরে যাবেন।’

এর আগে চেন্নাই পুলিশ সূত্রে জানা যায়, রজনীকান্তের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানান যে, হাসপাতালে ভর্তির পর খালি পেটে তাকে হাসপাতালে নিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়া হয়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প