আবারও অস্থির ভারতের মণিপুর”কারফিউ জারি”, বন্ধ ইন্টারনেট’সংঘর্ষে নিহত ৩’

আবারও অস্থির ভারতের মণিপুর। রাজ্যটিতে এবার জমির মালিকানাকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতরা সবাই নাগা সম্প্রদায়ের বলে জানা গেছে। উত্তেজনা কমাতে উখরুল জেলায় কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।

জাতিগত সহিংসতার জেরে উত্তপ্ত ভারতের মণিপুর। এক বছরেরও বেশি সময় ধরে আলোচনায় দেশটির উত্তরপূর্বাঞ্চলের রাজ্যটি। বুধবার আবারও রক্ত ঝড়লো মণিপুরে। 

এদিন উখরুল জেলায় একটি জমির মালিকানা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। এতে এক পুলিশসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যটির পরিবহনমন্ত্রী। উত্তেজনা কমাতে জেলাটিতে কারফিউ জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। 

এরইমধ্যে, গান্ধী জয়ন্তীতে সব সম্প্রদায়কে রাজনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী।

গেল মঙ্গলবার রাজ্যটিতে সশস্ত্র কুকি দলের এক স্বঘোষিত কমান্ডার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। স্থানীয় সময় বুধবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় রাতেই তার ওপর হামলা চালানো হয়। 

২০২৩ সালের মে মাসে মেইতেই সম্প্রদায়কে বিশেষ মর্যাদা দেয়াকে কেন্দ্র করেই সহিংসতার সূত্রপাত হয় মণিপুরে। কুকিদের সঙ্গে চলা সংঘাতে এখন পর্যন্ত দুপক্ষের প্রায় আড়াইশ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। 

এদিকে, রাজ্যটিতে চলা অস্থিরতার জন্য কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প