গলফ টুর্নামেন্টে যোগ দিতে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন। দেশটির কাউন্টি ক্লেয়ারের ডুনবেগে নিজের গলফ কোর্সে আয়োজিত আইরিশ ওপেন গলফ টুর্নামেন্টে অংশ নিতেই তিনি এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

সফরকালে ট্রাম্প মার্কিন দূতাবাসের কর্মী ও ব্যবসায়ী কর্মকর্তাদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর তিনি ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ লিংকস আয়ারল্যান্ডে’ আয়োজিত টুর্নামেন্টে যোগ দেবেন।

তবে এই সফরকে ঘিরে আবারও প্রশ্ন উঠেছে—ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে সরকারি সফর এবং তার পরিবারের ব্যবসায়িক স্বার্থ কতটা পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে।

ট্রাম্পের দুই ছেলে বর্তমানে ট্রাম্প অর্গানাইজেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন। আয়ারল্যান্ড সফরও এমন একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে, যেখানে প্রেসিডেন্টের সরকারি সফরের পাশাপাশি পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠানও সুবিধা পেতে পারে।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সেপ্টেম্বরে দুই দিনের সফরে আয়ারল্যান্ডে থাকবেন ট্রাম্প।

আয়ারল্যান্ড সফরের ঠিক আগে, ৯ ও ১০ সেপ্টেম্বর ডালাসে রিপাবলিকান পার্টির একটি জাতীয় সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণা জোরদার করতেই এই আয়োজন করা হচ্ছে।

ট্রাম্পের বিভিন্ন গলফ কোর্সও তার সরকারি ও ব্যক্তিগত সফরসূচিতে নিয়মিত গুরুত্ব পাচ্ছে। আগস্টে নিউ জার্সির বেডমিনস্টারে তার গলফ কোর্সে ‘এলআইভি গলফ টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া দক্ষিণ ফ্লোরিডার ডোরালে ট্রাম্পের আরেকটি গলফ কোর্সে ২০২৮ সালের মার্চে ‘ক্যাডিলাক চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের কথা রয়েছে।

স্কটল্যান্ডের টার্নবেরিতে অবস্থিত ট্রাম্পের গলফ কোর্সে আবার ‘ব্রিটিশ ওপেন’ আয়োজনের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। সেখানে সর্বশেষ ২০০৯ সালে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। তবে বর্তমানে সেখানে আবার আয়োজন করতে বড় ধরনের অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ রয়েছে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়া ও চীন সফরের পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন।…

    Continue reading
    ফারাক্কার সব গেট খুলে দেয়ার দাবি বিহারের মুখ্যমন্ত্রীর

    ভারতের বিহারে গঙ্গার পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার (২৩ আগস্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গলফ টুর্নামেন্টে যোগ দিতে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প

    গলফ টুর্নামেন্টে যোগ দিতে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প

    ফারাক্কার সব গেট খুলে দেয়ার দাবি বিহারের মুখ্যমন্ত্রীর

    ফারাক্কার সব গেট খুলে দেয়ার দাবি বিহারের মুখ্যমন্ত্রীর

    সাগরে ট্রলারডুবি, ১৬ জেলে জীবিত উদ্ধার

    সাগরে ট্রলারডুবি, ১৬ জেলে জীবিত উদ্ধার

    গোলবন্যায় নতুন মৌসুম শুরু বার্সেলোনার

    গোলবন্যায় নতুন মৌসুম শুরু বার্সেলোনার

    শুটিংয়ে আহত কার্তিক আরিয়ান, এখন কেমন আছেন?

    শুটিংয়ে আহত কার্তিক আরিয়ান, এখন কেমন আছেন?

    বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’

    বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’

    মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি শিক্ষার্থীদের ২০ বিলিয়ন রিঙ্গিত অবদান

    মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি শিক্ষার্থীদের ২০ বিলিয়ন রিঙ্গিত অবদান

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

    ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প