মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ঝাড়খণ্ড আন্দোলন

ভারতের  ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্র ও চাকরিপ্রার্থীদের আন্দোলন আরও জোরালো হচ্ছে।  রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিতে আগামী ২০ আগস্ট তার বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ করে আন্দোলনকারীরা বলেছেন, মুখ্যমন্ত্রী তাদের অভিযোগের সমাধান না করলে ঝাড়খণ্ডের জেএমএম নেতৃত্বাধীন সরকার থেকে কংগ্রেসকে সমর্থন প্রত্যাহার করতে হবে।

শনিবার (১৫ আগস্ট) স্বাধীনতা দিবসে রাঁচিতে জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা থেকে এই ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের ২২তম দিনে হাজারো ছাত্র ও চাকরিপ্রার্থী এতে অংশ নেন। তাদের মধ্যে দুজন হুইলচেয়ারে থাকা চাকরিপ্রার্থীও অনশনে রয়েছেন।

আন্দোলনকারীদের সংগঠন জেপিএসসি-জেএসএসসি সংস্কার মঞ্চের নেতা রবীন্দ্র পাসোয়ান বলেন, ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে।  তাদের অভিযোগ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও কংগ্রেসের জোট সরকার তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

এ ছাড়া আগামী রোববার ঝাড়খণ্ডের ২৪টি জেলায় হেমন্ত সোরেন ও রাহুল গান্ধীর কুশপুত্তলিকা পোড়ানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, রাহুল গান্ধী তাদের দাবির প্রতি সমর্থন জানালেও সরকারের ওপর চাপ সৃষ্টি করার মতো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি।

কী দাবি আন্দোলনকারীদের?

আন্দোলনকারীদের মূল দাবি, যেসব নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলো বাতিল করতে হবে। পাশাপাশি পুরো নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।

তাদের প্রস্তাব, ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক অথবা কেন্দ্রীয় কোনো তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করা হোক।

তাদের বক্তব্য, বিষয়টি শুধু কয়েকটি পরীক্ষায় অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে পুরো নিয়োগ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং হাজারো তরুণের ভবিষ্যৎ জড়িত।

তদন্ত ও সংস্কারের আশ্বাস হেমন্তের

আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের আশ্বাস দিয়েছে ঝাড়খণ্ড সরকার।

স্বাধীনতা দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন স্বীকার করেন, নিয়োগ পরীক্ষা নিয়ে ওঠা নানা প্রশ্নের কারণে এক প্রজন্মের চাকরিপ্রার্থীদের মধ্যে আস্থা কমেছে।

তিনি বলেন, ‘অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হবে। তদন্তে যারাই দোষী প্রমাণিত হবেন, তারা যতই প্রভাবশালী হোন না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’ তবে যথেষ্ট প্রমাণ ছাড়া কাউকে দোষী করা হবে না বলেও জানান তিনি।

হেমন্ত সোরেন বলেন, শুধু অনিয়মে জড়িতদের শনাক্ত করলেই হবে না; ভবিষ্যতে নিয়োগ পরীক্ষায় কারচুপি বন্ধ করতে পুরো ব্যবস্থায় সংস্কার আনতে হবে।

সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে প্রতিবছর নির্দিষ্ট সময়ে নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ, প্রযুক্তিনির্ভর ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা, দ্রুত উত্তরপত্র ও ওএমআর শিট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করা।

তবে সরকারের এসব আশ্বাসে এখনো সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, নির্দিষ্ট পরীক্ষাগুলো নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি এবং স্বাধীন তদন্ত না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না।

ফলে আগামী ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

  • Related Posts

    রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

    যারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে…

    Continue reading
    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

    রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের

    কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের

    মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ঝাড়খণ্ড আন্দোলন

    মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ঝাড়খণ্ড আন্দোলন

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ