ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পের আঘাতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১৩ জন।

ভূমিকম্পের পর ভূমিধস ও সড়ক ধসে বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিরাপত্তার কারণে প্রায় ৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার সকালে পূর্ব নুসা তেংগারা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর প্রায় ৩৪১টি আফটারশক অনুভূত হয়। 

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ৩৬ জন গুরুতর এবং ৭৭ জন সামান্য আহত হয়েছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি সিক্কায় ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিজেদের উদ্যোগে নিরাপদ স্থানে সরে গেছেন। অনেক বাসিন্দা বাড়িতে ফিরতে ভয় পেয়ে বারান্দা, খোলা জায়গা ও ত্রিপলের তৈরি অস্থায়ী তাঁবুতে রাত কাটাচ্ছেন। মাউমের শহরে হাসপাতালের বাইরেও তাঁবুতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভূমিকম্পে ১ হাজার ৩০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ৩ হাজার ৫০০-এর বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেরটামিনার ২০টি পেট্রোল স্টেশনও বন্ধ রয়েছে।

  • Related Posts

    রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

    যারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে…

    Continue reading
    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

    রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের

    কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের

    মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ঝাড়খণ্ড আন্দোলন

    মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ঝাড়খণ্ড আন্দোলন

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ