মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রিজভী আরও জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।একইসঙ্গে তিনি বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। সারা জাতিকে দলের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

দলের নতুন মহাসচিব কে হবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নির্ধারণের জন্য দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংবিধানিক ও দলীয় যে প্রক্রিয়া রয়েছে, তা পর্যালোচনা করে তিনি পরবর্তীতে নতুন মহাসচিবের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

  • Related Posts

    রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ

    রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই কিশোরগঞ্জে তার প্রথম সফর। সফরে প্রধানমন্ত্রী রেকর্ড পরিমাণ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। এদিকে…

    Continue reading
    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয়…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ

    রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

    মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

    যুক্তরাষ্ট্র ‘ভুল হিসাব’ করেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাষ্ট্র ‘ভুল হিসাব’ করেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দেবে: শাহবাজ শরিফ

    ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দেবে: শাহবাজ শরিফ

    উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে দুর্ঘটনা, নিহত ৭

    উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে দুর্ঘটনা, নিহত ৭

    পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে হতাহত ৯৫

    পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে হতাহত ৯৫

    চট্টগ্রামে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস’ লিকেজে নিহত ৩

    চট্টগ্রামে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস’ লিকেজে নিহত ৩

    রোনালদো-নেইমার থেকে বেকহ্যাম, শোকাতুর মেসির পাশে ফুটবল বিশ্ব

    রোনালদো-নেইমার থেকে বেকহ্যাম, শোকাতুর মেসির পাশে ফুটবল বিশ্ব