যুক্তরাষ্ট্র ‘ভুল হিসাব’ করেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে ‘ভুল হিসাব’ করে আসছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ক্ষেত্রেও একই ধরনের ভুল করেছে ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ আরও বড় ধরনের ভুল হিসাবের উদাহরণ।

তিনি বলেন, ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য।

এদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, দেশটি শিগগিরই ব্রিকস জোটের প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যোগ দিতে যাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হেম্মাতির এ বক্তব্য প্রকাশিত হয়। ভারতে ব্রিকসের অর্থমন্ত্রীদের বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এনডিবির করপোরেট কমিউনিকেশন বিভাগ ইরানের যোগদানের তথ্যটি নিশ্চিত করেনি।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে ২০১৫ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অবকাঠামো উন্নয়ন ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্য নিয়ে গঠিত এই ব্যাংকে পরে সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ আরও কয়েকটি উদীয়মান অর্থনীতি যোগ দেয়।

  • Related Posts

    রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ

    রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই কিশোরগঞ্জে তার প্রথম সফর। সফরে প্রধানমন্ত্রী রেকর্ড পরিমাণ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। এদিকে…

    Continue reading
    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয়…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ

    রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

    মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

    যুক্তরাষ্ট্র ‘ভুল হিসাব’ করেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাষ্ট্র ‘ভুল হিসাব’ করেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দেবে: শাহবাজ শরিফ

    ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দেবে: শাহবাজ শরিফ

    উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে দুর্ঘটনা, নিহত ৭

    উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে দুর্ঘটনা, নিহত ৭

    পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে হতাহত ৯৫

    পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে হতাহত ৯৫

    চট্টগ্রামে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস’ লিকেজে নিহত ৩

    চট্টগ্রামে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস’ লিকেজে নিহত ৩

    রোনালদো-নেইমার থেকে বেকহ্যাম, শোকাতুর মেসির পাশে ফুটবল বিশ্ব

    রোনালদো-নেইমার থেকে বেকহ্যাম, শোকাতুর মেসির পাশে ফুটবল বিশ্ব