চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চাঁদপুর সদরে বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও তিনজন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের আলিকার দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- জেলার মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক রায়হান (৩০) ও বাইশপুরের মো. কবির (৪০)।

চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহত সবাইকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে অটোরিকশা চালক রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা ও আহতরা জানান, দ্রুতগামী জৈনপুর পরিবহনের একটি বাস চাঁদপুরে আসার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি ছোট হিসেবে অনেক ঝুঁকি নিয়ে দ্রুত চালায়। এই পরিবহনের সঙ্গে প্রায় দুর্ঘটনার শিকার হয় অন্য পরিবহন। প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে না। জৈনপুর বাসের কোনো রোড পারমিটও নেই।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নুরুল আমিন নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পরিবার থেকে এখন পর্যন্ত কেউ আসেনি। আহতদের চিকিৎসা চলছে। জৈনপুর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

  • Related Posts

    ফের বন্যার আশঙ্কা, ১০ জেলায় সতর্কতা

    দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাব কাটতে না কাটতেই আবারও নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার…

    Continue reading
    ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ রোধে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ফের বন্যার আশঙ্কা, ১০ জেলায় সতর্কতা

    ফের বন্যার আশঙ্কা, ১০ জেলায় সতর্কতা

    ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

    যুদ্ধ নয়, ইরানের সঙ্গে চুক্তিই চাই: ট্রাম্প

    যুদ্ধ নয়, ইরানের সঙ্গে চুক্তিই চাই: ট্রাম্প

    খামেনির সঙ্গে যোগাযোগ নিয়ে যা জানালেন পেজেশকিয়ান

    খামেনির সঙ্গে যোগাযোগ নিয়ে যা জানালেন পেজেশকিয়ান

    হরমুজের চুক্তিতে ‘অগ্রগতি’, তবে এখনো চূড়ান্ত নয়: রুবিও

    হরমুজের চুক্তিতে ‘অগ্রগতি’, তবে এখনো চূড়ান্ত নয়: রুবিও

    মেটার বিরুদ্ধে চটেছে ভারত, ক্ষমা চাইতে হবে জাকারবার্গকে

    মেটার বিরুদ্ধে চটেছে ভারত, ক্ষমা চাইতে হবে জাকারবার্গকে

    চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

    বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

    বিশ্বকাপ শেষে ফের রেকর্ড গড়ে মায়ামিকে জেতালেন মেসি

    বিশ্বকাপ শেষে ফের রেকর্ড গড়ে মায়ামিকে জেতালেন মেসি

    ‘দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা’ জানালেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা

    ‘দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা’ জানালেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা