আরডি বর্মনের বায়োপিকে চমক, থাকছেন অক্ষয় কুমার

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও নির্মাতা নীরজ পাণ্ডে। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে কিংবদন্তিতুল্য সংগীত পরিচালক রাহুল দেব বর্মন (আরডি বর্মন)- এর বায়োপিকের মাধ্যমে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, বর্তমানে আরডি বর্মনের জীবন নিয়ে নির্মিতব্য সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত নীরজ পাণ্ডে। সিনেমাটির নামভূমিকায় অভিনয় করবেন ফারহান আখতার। আর এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।

জানা গেছে, বিশেষ এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে অক্ষয়ের কাছে নিজেই যান নীরজ পাণ্ডে। পরিচালকের প্রস্তাব শুনেই কাজ করতে সম্মতি দেন বলিউডের এই তারকা। তবে অক্ষয়ের চরিত্রটি কেমন হবে কিংবা এটি ক্যামিও নাকি পূর্ণাঙ্গ উপস্থিতি-সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি নির্মাতারা।

তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, সিনেমায় ফারহান আখতারের অভিনীত আরডি বর্মনের চরিত্রের সঙ্গে অক্ষয়ের চরিত্রটির গুরুত্বপূর্ণ সংযোগ থাকবে। ফলে গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশেই দেখা যেতে পারে তাকে।

বলিউডের একটি সূত্র আরও জানিয়েছে, অক্ষয় কুমার ও নীরজ পাণ্ডের মধ্যে দীর্ঘদিনের পেশাদার সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। সে কারণেই প্রথমবার গল্প শোনার পরই আর দ্বিতীয়বার ভাবেননি অক্ষয়। পরিচালকের প্রস্তাবেই রাজি হয়ে যান তিনি।

এর আগে নীরজ পাণ্ডে পরিচালিত ‘স্পেশাল ২৬’ এবং ‘বেবি’ সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয়। দুটি সিনেমাই বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। তাই ১১ বছর পর এই জুটির নতুন কাজ ঘিরে ইতোমধ্যেই বলিউডে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে আরডি বর্মনের বায়োপিকের শুটিং। সিনেমাটির জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন ফারহান আখতার। এর আগে ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় কিংবদন্তিতুল্য অ্যাথলেট মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার আরডি বর্মনের চরিত্রে তার রূপান্তর কেমন হবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

  • Related Posts

    ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

    ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি…

    Continue reading
    অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হবে: প্রধানমন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়; এর মূল শক্তি দেশের গণতন্ত্রকামী জনগণ- মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, অহেতুক ইস্যু তৈরি করে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

    ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

    অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হবে: প্রধানমন্ত্রী

    অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হবে: প্রধানমন্ত্রী

    জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    হরমুজ না খুললে ইরানকে ‘কঠোরভাবে আঘাত’ করা হবে : ট্রাম্প

    হরমুজ না খুললে ইরানকে ‘কঠোরভাবে আঘাত’ করা হবে : ট্রাম্প

    ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে, কিন্তু তারা স্বীকার করতে চায় না ট্রাম্পের দাবি

    ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে, কিন্তু তারা স্বীকার করতে চায় না ট্রাম্পের দাবি

    রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২

    রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২

    তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

    তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

    ব্রাহ্মণবাড়িয়ায় ফ্লাইওভারে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬

    ব্রাহ্মণবাড়িয়ায় ফ্লাইওভারে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ সাবেক ফিফা সহ-সভাপতির

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ সাবেক ফিফা সহ-সভাপতির

    মাদ্রিদের দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি, দিলেন ৮০ হাজার ইউরো

    মাদ্রিদের দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি, দিলেন ৮০ হাজার ইউরো