‘সান্তোসে থাকব নাকি খেলা ছেড়ে দেব জানি না’নেইমার

বিশ্বকাপকে ‘না’ করেছেন নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারে শেষ ছিল বলে জানান ব্রাজিলিয়ান তারকা।

ফিফার টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া স্ট্রাইকারের ক্যারিয়ারও এখন গোধূলিলগ্নে।

বয়সটা তো আর কম হলো না। ৩৪ বসন্তে আছেন নেইমার। তাই বাতাসে গুঞ্জন চলছে সামনে কি ক্যারিয়ারেরই ইতি টানবেন তিনি।

ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে নেইমার স্পষ্ট করে কিছুই বলেননি, কিছুটা ধোঁয়াশা রেখে দিয়েছেন।

সোমবার নিজের দাতব্য সংস্থা ‘ইনস্টিটিউট নেইমার জুনিয়রের’ ষষ্ঠ বার্ষিক নিলামে উপস্থিত ছিলেন নেইমার। সেখানেই ক্যারিয়ার নিয়ে জানতে চাওয়া হলে সাবেক বার্সেলোনা স্ট্রাইকার বলেছেন, ‘জানি না কত দিন খেলা চালিয়ে যাব। এখনই থামার কথা ভাবছি না, তবে কত দিন পারব সেটাও নিশ্চিত নই।

সান্তোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে। সম্মানের সঙ্গে শেষটা করতে চাই। এরপর ভেবে দেখব, সান্তোসে থাকব নাকি ছেড়ে অন্য কোথাও যাব কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে এখনো জানি না কী করব, ডিসেম্বর আসতে অনেক দেরি।’

নিজের দাতব্য প্রতিষ্ঠান নিয়ে নেইমার বলেছেন, ‘আমি যা ভালোবাসি, তা মন থেকেই করি।

ইনস্টিটিউটটি গড়ে তোলাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল।’

আগামীকাল রেমোর বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে সান্তোস। কোপা দো ব্রাজিলের ম্যাচটি নিয়ে নেইমার বলেছেন, ‘শারীরিকভাবে বেশ ভালো অনুভব করছি। ধীরে ধীরে নিজের সেরাটা ফিরে পাচ্ছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

  • Related Posts

    শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি বলেন,…

    Continue reading
    সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার, যা সার্বিক জনপ্রত্যাশা পূরণ করবে। তিনি বলেন, বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

    শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

    সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    ‘শিরশ্ছেদের’ আগে এটিই ইরানের শেষ সুযোগ : ট্রাম্প

    ‘শিরশ্ছেদের’ আগে এটিই ইরানের শেষ সুযোগ : ট্রাম্প

    রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৭

    রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৭

    শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

    শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

    ঘাটাইলে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

    ঘাটাইলে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

    ‘সান্তোসে থাকব নাকি খেলা ছেড়ে দেব জানি না’নেইমার

    ‘সান্তোসে থাকব নাকি খেলা ছেড়ে দেব জানি না’নেইমার

    শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার

    শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার

    জেলে থাকার তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সালমান খান

    জেলে থাকার তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সালমান খান

    খান’স টিউটোরিয়ালের ৬৭২ জন শিক্ষার্থী শীর্ষ ২০টি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে

    খান’স টিউটোরিয়ালের ৬৭২ জন শিক্ষার্থী শীর্ষ ২০টি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে