জেলে থাকার তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান আবারও স্মরণ করলেন তার জেলজীবনের অভিজ্ঞতা। সম্প্রতি ভাই সোহেল খানের সঙ্গে একটি রিয়েলিটি শোতে হাজির হয়ে কারাগারে কাটানো কঠিন সময়ের কথা তুলে ধরেন তিনি। বিশেষ করে সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশ ও বাথরুমের অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেতা।

বর্তমানে সোহেল খান ‘অ্যালায়েন্স’ রিয়েলিটি শোর একজন প্রতিযোগী। সম্প্রতি ভাইয়ের সঙ্গে দেখা করতে এবং তাকে উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত হন সালমান। সেখানেই প্রতিযোগীদের মানসিক দৃঢ়তা নিয়ে কথা বলতে গিয়ে নিজের জেলজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

সালমান বলেন, ‘অনেক বছর আগে যখন আমি জেলে ছিলাম, তখন আমাদের সামনে একটি গারদ ছিল। ছোট্ট সেই জায়গায় ৫০ থেকে ৭০ জনকে একসঙ্গে রাখা হতো। সবার জন্য ছিল মাত্র একটি বাথরুম। সেটিও ছিল ভারতীয় ধাঁচের ছোট্ট টয়লেট। কখনও সেখানে টিকটিকি দেখা যেত, কখনো আবার খুবই নোংরা অবস্থায় থাকত। যতদিন সেখানে ছিলাম, সবকিছুই সহ্য করতে হয়েছে।’

এটি অবশ্য প্রথমবার নয়। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সালমান খান। তখনো তিনি জানিয়েছিলেন, কারাগারের সবচেয়ে কঠিন বিষয় ছিল সেখানকার বাথরুমের পরিবেশ।

উল্লেখ্য, বিভিন্ন মামলার কারণে সালমান খান চারবার জেল বা পুলিশ হেফাজতে ছিলেন। সব মিলিয়ে প্রায় ১৮ দিন কারাগারে কাটিয়েছেন তিনি। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় প্রথমবার তাকে জেলে যেতে হয়।

এদিকে ‘অ্যালায়েন্স’ শোয়ের গত সপ্তাহটি সোহেল খানের জন্য খুব একটা সুখকর ছিল না। তাই সপ্তাহ শেষে ভাইয়ের পাশে দাঁড়াতে এবং তার মনোবল বাড়াতেই অনুষ্ঠানে হাজির হন সালমান। সেই পর্বেই নিজের জীবনের কঠিন এক অধ্যায়ের কথা সবার সামনে তুলে ধরেন তিনি।

প্রসঙ্গত, ‘অ্যালায়েন্স’ একটি প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো, যা অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হচ্ছে। অভিনেতা কুণাল খেমু অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন। এতে ছোট ও বড়পর্দার তারকাদের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ক্রীড়াজগতের পরিচিত ব্যক্তিরাও অংশ নিয়েছেন। বিভিন্ন শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করছেন প্রতিযোগীরা।

  • Related Posts

    শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি বলেন,…

    Continue reading
    সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার, যা সার্বিক জনপ্রত্যাশা পূরণ করবে। তিনি বলেন, বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

    শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

    সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    ‘শিরশ্ছেদের’ আগে এটিই ইরানের শেষ সুযোগ : ট্রাম্প

    ‘শিরশ্ছেদের’ আগে এটিই ইরানের শেষ সুযোগ : ট্রাম্প

    রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৭

    রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৭

    শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

    শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

    ঘাটাইলে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

    ঘাটাইলে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

    ‘সান্তোসে থাকব নাকি খেলা ছেড়ে দেব জানি না’নেইমার

    ‘সান্তোসে থাকব নাকি খেলা ছেড়ে দেব জানি না’নেইমার

    শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার

    শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার

    জেলে থাকার তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সালমান খান

    জেলে থাকার তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সালমান খান

    খান’স টিউটোরিয়ালের ৬৭২ জন শিক্ষার্থী শীর্ষ ২০টি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে

    খান’স টিউটোরিয়ালের ৬৭২ জন শিক্ষার্থী শীর্ষ ২০টি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে