খান’স টিউটোরিয়ালের ৬৭২ জন শিক্ষার্থী শীর্ষ ২০টি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে

গত ১৯৯৪ সাল থেকে নিউইয়র্ক সিটি-ভিত্তিক শিক্ষার্থীদের টিউটরিং ও বিভিন্ন স্ট্যান্ডারাইজড পরীক্ষা প্রস্তুতির সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘খান’স টিউটোরিয়াল’ তাদের শিক্ষার্থীদের কলেজ ভর্তির ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের কথা ঘোষণা করেছে।কলেজ ভর্তির বিষয়ে খান’স টিউটোরিয়ালের পরবর্তী কর্মশালাটি ৮ ও ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে, যেখানে হার্ভার্ডে অধ্যয়নরত প্রতিষ্ঠানটির কাউন্সিলররা ‘কলেজ ভর্তি বিষয়ক প্রবন্ধ’ লেখার ওপর প্রশিক্ষণ দেবেন।

শুধুমাত্র ২০২৫ সালের বসন্তকালেই খান’স টিউটোরিয়াল পরিবারের ৫০১ জন সদস্য কলেজে ভর্তির সুযোগ পাওয়ার কথা জানিয়েছে। পরবর্তী বছরের ফলাফলসহ এই দুই বছরে মোট ভর্তির সুযোগ পাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৬৭২-এ। এর মধ্যে আইভি লিগ থেকে শুরু করে নিউইয়র্কের শীর্ষ ২০টি কলেজ- যেমন ব্রাউন, কর্নেল, কার্নেগি মেলন, ভ্যান্ডারবিল্ট, জর্জিয়া টেক এবং এনওয়াইইউ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী কিউনি এর বিখ্যাত ‘ম্যাকলে অনার্স প্রোগ্রাম’ এবং স্টেট ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের বিভিন্ন কলেজের অনুরূপ অনার্স প্রোগ্রামে পড়ার জন্য প‚র্ণাঙ্গ বৃত্তি লাভ করেছে।

খান’স টিউটোরিয়ালের সিইও ড. ইভান খান বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে ‘খান’স টিউটোরিয়াল’ এই শহরের বিভিন্ন এলাকার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কঠোর পরিশ্রম ও ধারাবাহিক সহায়তার মেলবন্ধনে যে সাফল্য আসে, এই ফলাফলগুলো তারই প্রমাণ। এই তালিকায় থাকা প্রতিটি ভর্তির সুযোগ বা ‘অ্যাকসেপ্টেন্স’ এমন কোনো শিক্ষার্থী বা দলের সদস্যের অর্জন, যারা কঠোর পরিশ্রম করেছেন, কর্মশালায় নিয়মিত অংশ নিয়েছেন এবং পুরো প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছেন। আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো এদের অনেককেই আমরা দুবার দেখার সুযোগ পাই- প্রথমে শিক্ষার্থী হিসেবে যারা নিজেদের ভর্তির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এবং পরে প্রশিক্ষক হিসেবে যারা পরবর্তী ব্যাচের শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে ঠিক একই কাজ করছে। বছরের পর বছর ধরে চলে আসা এই চক্রাকার যাত্রাই খান’স টিউটোরিয়ালের ধারাবাহিক সাফল্যের প্রকৃত রূপ।

তিনি বলেন, এই ফলাফলগুলো স্থানীয় স¤প্রদায়ের সাথে খান’স টিউটোরিয়ালের গভীর সম্পর্কের প্রতিফলন। প্রতিষ্ঠানটির এবং কোর্সের অনেক প্রশিক্ষকই নিউইয়র্ক সিটির সেই সব পাবলিক স্কুলের প্রাক্তন শিক্ষার্থী- যেমন স্টুইভেস্যান্ট, ব্রঙ্কস সায়েন্স ও ব্রæকলিন টেক যেসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বর্তমান শিক্ষার্থীরাও তাদের শিক্ষাজীবন অতিবাহিত করছে।

অভিভাবকদের জন্য বিনাম‚ল্যে কর্মশালা

কমিউনিটির প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে, ‘খান’স টিউটোরিয়াল’ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য নিয়মিত বিনাম‚ল্যে কর্মশালার আয়োজন করে আসছে। এই কর্মশালাগুলোতে হাই স্কুলে ভালো ফলাফল করা এবং কলেজে ভর্তির প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়- যার মধ্যে রয়েছে শুরু থেকেই পড়াশোনায় শক্ত ভিত্তি গড়ে তোলা, আকর্ষণীয় আবেদনপত্র তৈরি করা এবং আর্থিক সহায়তা বা ‘ফিন্যান্সিয়াল এইড’ সম্পর্কে ধারণা লাভ করা। নিউইয়র্ক সিটিতে অবস্থিত খান’স-এর বিভিন্ন শাখার আওতাভুক্ত পরিবারগুলোর জন্য এই কর্মশালাগুলো উন্মুক্ত। শিক্ষার্থীরা খান’স-এর কোনো প্রোগ্রামে ভর্তি থাকুক বা না থাকুক, তাদের লক্ষ্য অর্জনের পথে প্রয়োজনীয় ব্যবহারিক ও কার্যকর দিকনির্দেশনা দেওয়াই এই কর্মশালাগুলোর ম‚ল উদ্দেশ্য।

খান’স টিউটোরিয়াল-এর চেয়ারপারসন ড. নাইমা খান বলেন, আমরা যখন এই কর্মশালাগুলো শুরু করি, তখন আমাদের লক্ষ্য ছিল খুবই সাধারণ। আমরা চেয়েছি, আমাদের কমিউনিটির কোনো পরিবারই যেন হাই স্কুল ও কলেজে ভর্তির প্রক্রিয়াটি একা একা সামলাতে গিয়ে অসহায় বোধ না করে- অর্থাৎ কী প্রশ্ন করতে হবে বা পরবর্তী পদক্ষেপ কী হবে, তা না জেনে যেন তাদের অন্ধকারে থাকতে না হয়।

তিনি আরও বলেন, আমরা যেকোনো শিক্ষার্থী ও পরিবারের জন্য এই সেশনগুলো উন্মুক্ত রাখি-তা তারা খান’স টিউটোরিয়ালে ভর্তি থাকুক বা না থাকুক। কারণ আমরা বিশ্বাস করি, এ ধরনের দিকনির্দেশনা পাওয়ার সুযোগ কেবল গুটিকয়েক পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। কয়েক বছর আগে যেসব শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিয়েছিল, তাদের অনেকেই আজ প্রশিক্ষক হিসেবে এগুলো পরিচালনা করছে। আমাদের কাছে এটিই সবচেয়ে বড় প্রমাণ যে আমাদের এই প্রচেষ্টা সফল হচ্ছে- শুধু কলেজে ভর্তির সুযোগ পাওয়ার মাধ্যমেই নয়, বরং এমন একটি কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে যারা নিজেদের উন্নয়নে প্রতিনিয়ত বিনিয়োগ করে চলেছে।

উল্লেখ্য,১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ‘খান’স টিউটোরিয়াল’ হলো নিউইয়র্ক সিটি-ভিত্তিক একটি টিউটরিং ও পরীক্ষার প্রস্তুতিম‚লক প্রতিষ্ঠান, যার শহরের বিভিন্ন স্থানে একাধিক শাখা রয়েছে। প্রতিষ্ঠানটি এসএইচএসএটি, এসএটি এবং কমন কোর-এর প্রস্তুতির মতো বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করে এবং নিউইয়র্ক সিটির পাঁচটি বরো-এর শিক্ষার্থী ও পরিবারগুলোকে সেবা প্রদান করে আসছে। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

  • Related Posts

    শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি বলেন,…

    Continue reading
    সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার, যা সার্বিক জনপ্রত্যাশা পূরণ করবে। তিনি বলেন, বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

    শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

    সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    ‘শিরশ্ছেদের’ আগে এটিই ইরানের শেষ সুযোগ : ট্রাম্প

    ‘শিরশ্ছেদের’ আগে এটিই ইরানের শেষ সুযোগ : ট্রাম্প

    রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৭

    রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৭

    শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

    শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

    ঘাটাইলে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

    ঘাটাইলে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

    ‘সান্তোসে থাকব নাকি খেলা ছেড়ে দেব জানি না’নেইমার

    ‘সান্তোসে থাকব নাকি খেলা ছেড়ে দেব জানি না’নেইমার

    শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার

    শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার

    জেলে থাকার তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সালমান খান

    জেলে থাকার তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সালমান খান

    খান’স টিউটোরিয়ালের ৬৭২ জন শিক্ষার্থী শীর্ষ ২০টি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে

    খান’স টিউটোরিয়ালের ৬৭২ জন শিক্ষার্থী শীর্ষ ২০টি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে