হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউজে তাদের বৈঠক হবে। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করার মধ্যেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন জেলেনস্কি।

এবিসি নিউজ প্রথম জানায় যে, জেলেনস্কি এ সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। পরে হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে সংবাদ প্রকাশ অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসে ইউক্রেনের অন্যতম জোরালো সমর্থক ছিলেন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তার মৃত্যুর পর জেলেনস্কির এই সফরকে ওয়াশিংটনে সমর্থন জোরদারের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এবিসির প্রতিবেদন অনুযায়ী, সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নিতেই জেলেনস্কি ওয়াশিংটনে যাচ্ছেন। মৃত্যুর অল্প কিছুদিন আগে গ্রাহাম কিয়েভে গিয়ে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

এদিকে, রাশিয়ার রোস্তভ ও বেলগোরোদ অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে অন্তত দুইজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে জানান, দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনে হামলায় দুইজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।

চলতি মাসের শুরুতে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও জেলেনস্কির সর্বশেষ বৈঠক হয়। সেখানে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা এবং যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।

এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থি কর্মী লরা লুমারও গত সপ্তাহে কিয়েভে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘদিন ধরে তিনি রাশিয়ার আগ্রাসনকে খাটো করে দেখেছিলেন এবং ইউক্রেনকে মার্কিন সহায়তার বিরোধিতা করেছিলেন। তবে সাক্ষাতের পর তিনি দাবি করেন, রুশ প্রচারণায় আমি বিভ্রান্ত হয়েছিলাম।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর