থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ২২ শিশুর মৃত্যুর শঙ্কা

থাইল্যান্ডে একটি বাস দুর্ঘটনায় ২২ শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী ব্যাংকক থেকে কিছু দূরে একটি বাসে সংঘর্ষের পর আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে একটি প্রাইমারি স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী ছিল। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে ১৬ শিশু এবং তিন শিক্ষক বেঁচে গেছেন। তবে ওই দুর্ঘটনার পর ২২ শিক্ষার্থী এবং তিন শিক্ষকের সন্ধান পাওয়া যায়নি। দেশটির পরিবহনমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তারা ওই বাসটি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছেন। বিভিন্ন ফুটেজে দেখা গেছে, আগুনে ওই বাসটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রচণ্ড তাপের কারণে তদন্ত কর্মকর্তারা ওই গাড়িটির ভেতরে প্রবেশ করতে পারেননি।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তরাঞ্চলীয় উথাই থানি প্রদেশে একটি ফিল্ড ওয়ার্ক শেষ করে ফেরার সময় শিক্ষার্থী এবং শিক্ষকদের বহনকারী তিনটি বাসের মধ্যে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।

পরিবহনমন্ত্রী সুরিয়াহি এক প্রতিবেদনে বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। এছাড়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনের জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে।

প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন শিনাওয়াত্রা বলেন, যারা দুর্ঘটনায় হতাহত হয়েছেন একজন মা হিসেবে তাদের পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি জানিয়েছেন, যারা হতাহত হয়েছেন তাদের মেডিকেল খরচ এবং সব ধরনের ক্ষতিপূরণ দেবে সরকার।

যে স্কুলের বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে সেখানকার শিশুদের বয়স তিন থেকে ১৫ বছর।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের