ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে চতুলের ধুলপুকুরিয়ায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় অর্ধশতাধিক সমর্থকের অংশগ্রহণে এই শোভাযাত্রাটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকদের একজন আল আমিন বলেন, ‘খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই হচ্ছে এ আয়োজনের মূল উদ্দেশ্য। আশা করি এবারও আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হবে।’









