ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে।

সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে, আর এটিই ছিল আমাদের প্রধান শর্ত।

বক্তৃতার পরবর্তী অংশেও তিনি একই ধরনের মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আজ আমরা ইরানের সঙ্গে বিষয়টি মিটিয়ে ফেলেছি।

তিনি আরও দাবি করেন, আমরা একটি দারুণ চুক্তি করছি। সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। বিষয়টি প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমরা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।

তবে ট্রাম্পের এই বক্তব্যের পর ইরান বা অন্য কোনো সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া তার উল্লেখিত চুক্তির শর্তাবলি বা বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।

  • Related Posts

    জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

    চলতি জুন মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফর বাংলাদেশ-চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে…

    Continue reading
    বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

    জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

    বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

    ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রকে জাহাজে হামলা বন্ধের আহ্বান ভারতের

    যুক্তরাষ্ট্রকে জাহাজে হামলা বন্ধের আহ্বান ভারতের

    মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

    মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

    পতেঙ্গায় চোরাই তেল ও অস্ত্রসহ আটক ২

    পতেঙ্গায় চোরাই তেল ও অস্ত্রসহ আটক ২

    অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়

    অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়

    এশিয়ার প্রথম দল হিসেবে জয় পেলো দক্ষিণ কোরিয়া

    এশিয়ার প্রথম দল হিসেবে জয় পেলো দক্ষিণ কোরিয়া

    কিংবদন্তি শ্যুটার যশপল রানার আকস্মিক মৃত্যু

    কিংবদন্তি শ্যুটার যশপল রানার আকস্মিক মৃত্যু

    আফরান নিশোকে নিয়ে বড় পরিকল্পনা, আসছে তিন নতুন সিনেমা

    আফরান নিশোকে নিয়ে বড় পরিকল্পনা, আসছে তিন নতুন সিনেমা