মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

শুক্রবার (১২ জুন) এক বিবৃতিতে থাই রাজপ্রাসাদ জানায়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০২২ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজকুমারী বাজরাকিতিয়াভা। পরে চিকিৎসকেরা জানান, হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে তার হৃদস্পন্দন মারাত্মকভাবে অনিয়মিত হয়ে পড়ে এবং তিনি কোমায় চলে যান।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দল সর্বোচ্চ ও নিবিড় চিকিৎসা সেবা প্রদান করেছিল। কিন্তু তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে।

রাজকুমারী বাজরাকিতিয়াভা ছিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন-এর সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। তিনি ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন রাজার প্রথম স্ত্রী ও চাচাতো বোন।

তার মৃত্যুতে থাই রাজপরিবার তাদের সবচেয়ে দক্ষ ও জনসম্মুখে সক্রিয় সদস্যদের একজনকে হারাল। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে রাজসিংহাসনের উত্তরাধিকার প্রশ্নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।

শিক্ষাজীবনে তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে দুটি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

পড়াশোনা শেষে তিনি নিউইয়র্কে জাতিসংঘে থাইল্যান্ডের মিশনে কিছু সময় দায়িত্ব পালন করেন। পরে দেশে ফিরে ব্যাংককসহ বিভিন্ন স্থানে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কাজ করেন।

আইন, কূটনীতি ও জনসেবায় তার সক্রিয় ভূমিকার কারণে তিনি থাইল্যান্ডের রাজপরিবারের অন্যতম সম্মানিত সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

  • Related Posts

    জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

    চলতি জুন মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফর বাংলাদেশ-চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে…

    Continue reading
    বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

    জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

    বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

    ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রকে জাহাজে হামলা বন্ধের আহ্বান ভারতের

    যুক্তরাষ্ট্রকে জাহাজে হামলা বন্ধের আহ্বান ভারতের

    মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

    মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

    পতেঙ্গায় চোরাই তেল ও অস্ত্রসহ আটক ২

    পতেঙ্গায় চোরাই তেল ও অস্ত্রসহ আটক ২

    অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়

    অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়

    এশিয়ার প্রথম দল হিসেবে জয় পেলো দক্ষিণ কোরিয়া

    এশিয়ার প্রথম দল হিসেবে জয় পেলো দক্ষিণ কোরিয়া

    কিংবদন্তি শ্যুটার যশপল রানার আকস্মিক মৃত্যু

    কিংবদন্তি শ্যুটার যশপল রানার আকস্মিক মৃত্যু

    আফরান নিশোকে নিয়ে বড় পরিকল্পনা, আসছে তিন নতুন সিনেমা

    আফরান নিশোকে নিয়ে বড় পরিকল্পনা, আসছে তিন নতুন সিনেমা