ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধস, নিহত ১৫

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনো কয়েক ডজন নিখোঁজ রয়েছেন। দেশটির স্থানীয় দুর্যোগ বিভাগ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাদেশিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বলেছেন, ভারী বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সুমাত্রা দ্বীপের একটি প্রত্যন্ত স্থানে ভূমিধসের ঘটনা ঘটে।

তিনি বলেন, মূলত একটি সোনার খনিতে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন চাপা পড়েছেন। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইলহাম ওয়াহাব বলেন, ভূমিধসের ঘটনায় তিন জন আহত হয়েছেন ও এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন।

খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জটিজুড়ে লাইসেন্সবিহীন বহু খনি রয়েছে। সেখানের পরিত্যাক্ত সাইটগুলোতে স্থানীয়রা যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সোনার সন্ধান করে থাকে।

ইলহাম খনিটি অবৈধ কিনা তা নিশ্চিত করতে পারেনি। তবে তিনি বলেছেন, নিখোঁজদের সন্ধানের প্রচেষ্টা চলমান থাকায় সাইটের সব কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, দুর্গম অবস্থানের কারণে উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। কারণ পুলিশ, সেনা ও বেসামরিক ব্যক্তিদেরসহ উদ্ধারকারীদের ঘণ্টার পর ঘণ্টা হেঁটে সেখানে পৌঁছাতে হচ্ছে।

বর্ষাকালে, সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ইন্দোনেশিয়ায় ভূমিধসের ঝুঁকি থাকে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী