পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ২০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররামে শিয়া ও সুন্নি জনজাতির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন আরও অনেকে।

বিরোধ শুরু হয়েছিল দিন পাঁচেক আগে। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটি জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত। পরে সেই বিরোধ বড় আকার নেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন। নামপ্রকাশে অনিচ্ছুক কুররামের এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, প্রচুর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ও অন্য জনজাতিরা এই সংঘর্ষ বন্ধের চেষ্টা করেছে। কিন্তু তাতে লাভ হয়নি।

চলমান সংঘর্ষে মর্টার শেলের মতো ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের আইনমন্ত্রী আফতাব আলম বলেছেন, এক পক্ষ ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করছে বলে জানা গেছে। এটি পরে তদন্ত করা হবে।

আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ আলী জানিয়েছেন, উত্তেজনা কমাতে প্রবীণ জনজাতি নেতাদের সাহায্য নিচ্ছে প্রশাসন। তার দাবি, দু’পক্ষই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। গত জুলাই মাসেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। তখন সংঘর্ষে ৩৫ জনের মৃত্যু হয়। পরে একটি জনজাতি কাউন্সিলের মধ্যস্থতায় বিরোধ সাময়িকভাবে থামানো সম্ভব হয়েছিল।

পাকিস্তান একটি সুন্নি-প্রধান দেশ। সেখানে মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ হলেন শিয়া মুসলিম। শিয়াদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরেই বঞ্চনা ও সহিংসতার ভুক্তভোগী হচ্ছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প