ইন্টার মিয়ামিতে আর থাকছেন না মেসি?

লিওনেল মেসি আর যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে থাকছেন না। সম্প্রতি এমন এক খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ফুটবল দুনিয়ায়। বেকহ্যামের দলের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে আর্জেন্টাইন খুদে জাদুকরের। তবে তিনি নাকি আর মিয়ামিতে থাকতে চাইছেন না। ক্লাবের পক্ষ থেকে একাধিকবার চুক্তি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও মেসি তাতে সাড়া দেননি।

তাই সবাই ধরেই নিয়েছেন, মেসি দল পরিবর্তন করতে চাইছেন। কিন্তু তিনি কোন দলে যোগ দেবেন, সেটাই লাখ টাকার প্রশ্ন। তবে কী তিনি বার্সেলোনায় ফিরবেন আবার? না সেই সম্ভাবনা নেই।

সূত্রের মতে, আর্জেন্টিনার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে যোগ দিতে পারেন তিনি। এই ক্লাব থেকেই নিজের ফুটবল জীবন শুরু করেছিলেন মেসি। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত এখানেই ফুটবল খেলেন তিনি। তাই ক্যারিয়ারের শেষ অধ্যায়টাও সেখানে থেকেই লিখতে চান।

২০২৩ সালে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। সেই সময় সৌদির আল হিলাল ক্লাবের থেকেও মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি সৌদির পরিবর্তে আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেন।

মিয়ামির আগে পিএসজিতে ছিলেন মেসি, ২০২১ সালে বার্সেলোনা থেকে গিয়েছিলেন প্যারিসে, সেখানেই ২০২২-২০২৩ মৌসুম কাটান। এরপর নতুন ঠিকানা হয় ইন্টার মিয়ামি। গত মৌসুমে মিয়ামিকে মেজর লিগ সকারের প্লে অফে তুলেছিলেন। সেই সঙ্গে গত বছর লিগ কাপ ট্রফি জয় করেছিলেন। তবে এবার সেখানে আর থাকতে চান না।

২০১৬ সালে মেসি এক সাক্ষাৎকারে নিজের দেশ আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় তিনি বলেন, ‘আমায় যদি একদিন পরই আর্জেন্টিনায় ফেরার প্রস্তাব দেওয়া হয়, আমি রাজি। যদি বলেন কোন ক্লাবের হয়ে খেলবেন, তাহলে অবশ্যই নিউওয়েলের হয়ে। আমার স্বপ্ন নিউওয়েলের হয়ে খেলার।’

মেসি তখন আর্জেন্টিনায় নিরাপত্তা শঙ্কা নিয়েও কথা বলেছিলেন। যদিও বর্তমানে আর্জেন্টিনার পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, তাই হয়তো মেসিও এবার চাইছেন নিজের অনেকদিনের স্বপ্ন পূরণ করতে। তবে কবে শেষ পর্যন্ত তিনি নিজের ছোটবেলার ক্লাবে যোগ দেবেন, তা এখনও চূড়ান্ত নয়।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের