ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবকে স্বাগত

নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং সমাজসেবক। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক, যা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০০৬ সালে, তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ড. ইউনূসের অবদানের জন্য তাকে ‘ব্যাংকার টু দ্য পুওর’ বলা হয় এবং বিশ্বব্যাপী তিনি সম্মানের সঙ্গে পরিচিত।

বর্তমান পরিস্থিতিতে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য একটি দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন। এ প্রেক্ষিতে, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যার প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে মনোনীত করার প্রস্তাবনাকে আমরা সাদুবাদ জানাই।

ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন দেশের বর্তমান সমস্যাগুলোর সমাধানে সহায়ক হতে পারে। তার দীর্ঘ অভিজ্ঞতা, নৈতিকতা এবং আন্তর্জাতিক পরিচিতি দেশের জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে। একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে, যা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

এই প্রস্তাবনার মাধ্যমে দেশের সকল স্তরের জনগণকে আহ্বান জানানো হচ্ছে যেন তারা এই উদ্যোগকে সমর্থন করেন। একসাথে কাজ করে আমরা দেশকে এই দুর্দিন থেকে উদ্ধার করতে পারি এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবো। এ বিশ্বাস দেশের সব ছাত্র সমাজ করে, এ বিশ্বাস আমি করি।

দেশের এই সংকটময় মুহূর্তে, আমাদের সবার দায়িত্ব হচ্ছে সঠিক ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রতি সমর্থন জানানো, যেন আমাদের প্রিয় মাতৃভূমি শান্তি ও স্থিতিশীলতার পথে এগিয়ে যেতে পারে। ড. ইউনূসের মতো একজন সম্মানিত ও অভিজ্ঞ নেতার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাবনাকে সর্বস্তরের জনগণ সমর্থন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

  • Related Posts

    চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.-এর প্রাণবন্ত মিলনমেলা

    চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.-এর উদ্যোগে গত রবিবার (১২ জুলাই) নিউইয়র্কের মনোরম হেকশের স্টেট পার্ক-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘পিকনিক-২০২৬’। এবারের পিকনিকের প্রতিপাদ্য ছিল- ‘পেট পোরেদ্দে তোআর…

    Continue reading
    মিশিগানে বামের ১৭তম সাংস্কৃতিক উৎসব ২৫, ২৬ জুলাই

    যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) আয়োজনে ১৭তম আসরের সাংস্কৃতিক উৎসব হবে ২৫ ও ২৬ জুলাই। অনুষ্ঠানটি হবে ওয়ারেন শহরের সিটি হল স্কয়ারে। শনিবার ১৯ জুলাই ওয়ারেন শহরে সংগঠনের কার্যালয়ে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ