বুমরাকেই সেরা ফাস্ট বোলার মনে করেন স্মিথ

তিন সংস্করণে এ মুহূর্তে সেরা ফাস্ট বোলার কে? বেশ কিছু নাম মাথায় আসতে পারে। তবে স্টিভ স্মিথকে এ প্রশ্ন করলে তিনি দ্বিধা করবেন না কিংবা উত্তর দিতে সময়ও নেবেন না। সোজা কথায় বলে দেবেন, কে আবার—যশপ্রীত বুমরা!

গতকাল শেষ হওয়া চেন্নাই টেস্টের কথাই ধরুন। ভারতের ২৮০ রানের জয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪ উইকেট নেন বুমরা। বাংলাদেশকে ১৪৯ রানে অলআউট করে ভারতকে টেস্টে এগিয়ে দিতে যাঁর দারুণ ভূমিকা ছিল। কিংবা ফিরে যান গত জুনে শেষ হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে। ভারতকে চ্যাম্পিয়ন বানানোর পথে টুর্নামেন্টে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (৮ ম্যাচে ১৫ উইকেট) ছিলেন বুমরা।

নভেম্বরে শুরু হতে যাওয়া বোর্ডার–গাভাস্কার ট্রফি সামনে রেখে ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টসে কথা বলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান স্টিভ স্মিথ। সেখানে তিনি ৩০ বছর বয়সী এই পেসারের ভূয়সী প্রশংসা করেন।

গতি, লাইন–লেংথ ও সুইংয়ে ধারাবাহিকতার জন্য বুমরার প্রশংসা করেন স্মিথ, ‘সে দারুণ বোলার, সেটা নতুন বল, একটু পুরোনো বল কিংবা একদম পুরোন বল—যেটাতেই তার মুখোমুখি হই না কেন, সবকিছুতেই তার দারুণ দক্ষতা। গ্রেট একজন বোলার। তর্কযোগ্যভাবে তিন সংস্করণ মিলিয়ে সেরা ফাস্ট বোলার। (তার মুখোমুখি হওয়া) বড় চ্যালেঞ্জই হতে যাচ্ছে।’

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। পার্থে ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্টে। অস্ট্রেলিয়ায় এটি হবে বুমরার তৃতীয় টেস্ট সিরিজ। আগের দুটি সফরে ৭ টেস্ট খেলে ৩২ উইকেট নিয়েছিলেন বুমরা। দুবারই সিরিজ জিতেছিল ভারত। স্মিথ ভারতের বিপক্ষে ১৯ ম্যাচে (৩৭ ইনিংস) ২০৪২ রান করেছেন। সেঞ্চুরি ৯টি, ফিফটি ৫টি।

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বুমরা। তিন সংস্করণ মিলিয়ে ১৯৬ ম্যাচে (২২৭ ইনিংস) তাঁর শিকার মোট ৪০২ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ৪০০ উইকেট নিয়েছেন—এমন পেসারদের মধ্যে বুমরার বোলিং গড় দ্বিতীয় সেরা। ২০.২০ গড় নিয়ে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি জোয়েল গার্নার।

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। পার্থে ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্টে। অস্ট্রেলিয়ায় এটি হবে বুমরার তৃতীয় টেস্ট সিরিজ।

চেন্নাইয়ে জয়ের পর চোটপ্রবণ বুমরাকে কানপুর টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে, এমন অনুমান ছিল অনেকেরই। কিন্তু তাঁকে রেখেই কানপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সামনে লম্বা মৌসুমের কথা ভেবে তাঁকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার কথাও উঠেছিল। কানপুর টেস্ট শেষে অক্টোবর–নভেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। এরপর সেখান থেকে অস্ট্রেলিয়ায় যাবে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে খেলতে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী