তারেক রহমানের সংবর্ধনা ৩০০ ফিট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তৎপর স্বেচ্ছাসেবকরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠান কেন্দ্র করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ঘিরে মঞ্চ এলাকা ও আশপাশে বাড়ানো হয়েছে নজরদারি ও শৃঙ্খলা রক্ষার কার্যক্রম।

সরেজমিনে দেখা গেছে, কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন। মঞ্চের চারপাশে একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

প্রবেশপথগুলোতে স্বেচ্ছাসেবকরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে আগত নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করছেন, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

অনুষ্ঠানস্থলের ভেতরে ও আশপাশে ওয়াচ টাওয়ার থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহভাজন কোনো পরিস্থিতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ টিম।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাখা হয়েছে মেডিকেল টিম ও জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র। হিটস্ট্রোক, অসুস্থতা কিংবা দুর্ঘটনার আশঙ্কায় অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা মঞ্চসংলগ্ন এলাকায় প্রস্তুত রয়েছে।

বিএনপির এক স্বেচ্ছাসেবক বলেন, লাখো মানুষের সমাগম হবে, বিষয়টি মাথায় রেখে আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাস্থ্যসেবা সবকিছু সমন্বয় করে কাজ করা হচ্ছে।

নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, শান্তিপূর্ণভাবে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করাই মূল লক্ষ্য। এজন্য নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ৩০০ ফিট এলাকায় নেওয়া নিরাপত্তা ব্যবস্থা রাজধানীতে সাম্প্রতিককালের অন্যতম বড় ও সুসংগঠিত আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর