একের পর এক ক্যাচ মিস, হেরেই গেলো বাংলাদেশ

সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার; কিন্তু একের পর এক ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত সে সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। বরং পিছিয়ে থাকা পাকিস্তান জয় তুলে নিয়ে সিরিজে ফিরলো।

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১২৬ রান করে স্বাগতিকরা। জবাবে ৪ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় পায় সফরকারীরা। এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা এখন। ১২ই ডিসেম্বর শুক্রবার সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে এখন অলিখিত ফাইনালে।

রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তানের মেয়েরা। ১৭ বলে ৩৩ রান আসে উদ্বোধনী জুটিতে। কোমাল খানকে বোল্ড করে এই জুটি ভাঙেন হাবিবা ইসলাম পিংকি। ১১ বলে ২২ রান করে ফেরেন কোমাল। তিনে নামা রাভাইল ফারহানকে দ্রুতই বোল্ড করেন জারিন তাসনিম লাবণ্য। নিজের পরের ওভারেই টানা দুই বলে আরো দুইটি উইকেট নেন লাবণ্য। আউট হন জুফিশান আয়াজ ও আরিশা আনসারি।

৫৮ রানে ৪ উইকেট হারানোর পর ফাইজা ফাইয়াজকে নিয়ে এগোতে থাকেন পাকিস্তানি ওপেনার ইমান নাফিজ। তবে তাদের একাধিকবার ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ফিল্ডাররা।

১৬তম ওভারেই স্বাগতিক ফিল্ডারদের হাত থেকে দু’বার ক্যাচ মিস হয়। এরপর ১৭তম ওভারেও ফাইজার সহজ ক্যাচ মিস করে বাংলাদেশ। এতবার সুযোগ পেয়ে আর কোনো ভুল করেননি ফাইজা ও ইমান। ১৮.১ বলে ম্যাচ জিতে নেয় তারা। ৪৭ বলে ৪২ রান করেন ইমান আর ফাইজার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫২ রান। বাংলাদেশের হয়ে ৩১ রান খরচায় ৩ উইকেট নেন জেরিন তাসনিম।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮ বলে ২২ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ২১ বলে ২০ রান করে ফিরে যান। তিনটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। আরেক ওপেনার সাদিয়া নুসরাত আউট হন ৩ চারে ১৪ বলে ১২ রান করে।

অধিনায়ক সাদিয়া ইসলাম আগের ম্যাচে সেরা হলেও আজ রান পাননি। ১০ বলে মাত্র ৬ রান করেই বিদায় নেন তিনি। তারপর অচেনা জান্নাত সূচনা ও মায়মুনা নাহার মিলে গড়েন ৪২ বলে ৪৮ রানের জুটি। দলীয় ১০২ রানে ফেরার আগে জান্নাত সূচনার নামের পাশে জমা হয় ৩৪ বলে ৪ চারে ৩৫ রান। মায়মুনার ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৪ রান। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন রোজিনা আকরাম ও মেমুনা খালিদ।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা