থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে ঘরছাড়া ৫ লাখেরও বেশি মানুষ

দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতের জেরে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন দুই দেশের ৫ লাখেরও বেশি মানুষ। দেশ দুটির সরকারি কর্মকর্তাদের বরাতে বুধবার (১০ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত কংসিরি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ব্যাংককে এক সংবাদ সম্মেলনে জানান, কম্বোডিয়ার সীমান্তবর্তী গ্রাম-শহরগুলো থেকে ৪ লাখেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। নাগরিকদের স্থানান্তরে সেনা ও পুলিশ সদস্যরা কাজ করছেন বলেও জানান তিনি।

একই দিন কম্বোডিয়ার রাজধানী নমপেনে পৃথক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যালি সোচিয়েতা জানান, পাঁচটি প্রদেশ থেকে মোট ১ লাখ ১ হাজার ২২৯ জন নাগরিককে নিরাপদ সরকারি আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছেন সেনা ও পুলিশের সদস্যরা।

দক্ষিণপূর্ব এশিয়ার দুই দেশের মাঝে রয়েছে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এর মধ্যে ‘এমারেল্ড ট্রায়াঙ্গেল’ বা পান্না ত্রিভুজে মিলিত হয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমান্ত। এই ট্রায়াঙ্গেল-ই মূলত উত্তেজনার কেন্দ্র। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থানে সমৃদ্ধ এই অঞ্চলটিকে উভয় দেশই নিজেদের বলে দাবি করে আসছে।

এই সংকটের ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরোনো। ফ্রান্সের উপনিবেশ থাকা অবস্থায় ১৯০৭ সালে কম্বোডিয়ার মানচিত্র প্রকাশ করে ফ্রান্স, যেখানে পান্না ত্রিভূজকে কম্বোডিয়ার অংশ হিসেবে দেখানো হয়। তখনই এর বিরোধিতা করে থাইল্যান্ড।

১৯৫৩ সালের ৯ নভেম্বর কম্বোডিয়া ফরাসি শাসন থেকে স্বাধীনতা পেলেও পান্না ত্রিভূজের নিয়ন্ত্রণ ধরে রাখে দেশটি। আর এতে দুই দেশের সম্পর্ক আর স্বাভাবিক হতে পারেনি।

দীর্ঘ কয়েক দশকের উত্তেজনার পর প্রায় ১৫ বছর আগে যুদ্ধবিরতিতে গিয়েছিল দুই দেশ। তবে গত বছরের মে মাসে উত্তেজনা আবার বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গত জুলাইয়ের শেষদিকে দুই দেশের সেনাবাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাঁচ দিনের সেই লড়াইয়ে নিহত হন দুই দেশের ৪৮ জন, আর ঘরছাড়া হন ৩ লাখ মানুষ। পরে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

চার মাসের বেশি শান্ত থাকার পর রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার পর থাইল্যান্ডের সীমান্তবর্তী সি সা কে প্রদেশে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মারা গেছেন ও আহত হয়েছে আরও কয়েক ডজন।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প