পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডকে ভারতের চ্যালেঞ্জিং স্কোর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান করা ভারত; পরের ৬ ওভারে করে ৭১ রান।

শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে যান হার্দিক পান্ডিয়া। তিনি মাত্র ২৮ বল মোকাবেলা করে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ৫৯ রানের ঝলমলে ইনিংস। ৩২ বলে ২৬ রান করেন তিলক ভার্মা। ২১ বলে ২৩ রান করেন অক্ষর প্যাটেল। 

মঙ্গলবার ভারতের কটকের বারাবতী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে ভারত। ৬.৩ ওভারে স্কোর বোর্ডে মাত্র ৪৮ রান জমা করতেই ভারত হারিয়ে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট।

ইনিংসের তৃতীয় বলেই ফেরেন ওপেনার শুভমান গিল (৪)। ২.৪ ওভারে দলীয় ১৭ রানে ফেরেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি আউট হন ১১ বলে ১২ রান করেন। আরেক ওপেনার অভিষেক শর্মা ফেরেন ১২ বলে ১৭ রান করে।

এবারের ভারত সফরে দারুণ সফল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সফরের শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়ে কঠোর সমালোচনার মুখে পড়ে যাওয়া ভারত; ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় লাভ করে। 

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর