ম্যাচ শুরুর আগেই লাল কার্ডের বিরল ঘটনা

ভারতের এআইএফএফ সুপার কাপের সেমিফাইনালে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। তখনও খেলা শুরু হতে বাকি বেশ কয়েক মিনিট। মুম্বাই সিটি এফসির বিপক্ষে ম্যাচ শুরুর আগেই টানেলে লাল কার্ড দেখেছেন এফসি গোয়ার অধিনায়ক ইকার গুয়ারোক্সেনার।

এমন নজিরবিহীন ঘটনা ঘটছে গতকাল (বৃহস্পতিবার) মারগাওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে।

ম্যাচ শুরুর আগে টানেলের শেষ প্রান্তে মাঠে প্রবেশ করার আগমুহূর্তে শুরু হয় হইচই। খেলোয়াড় এবং কর্মকর্তারা জড়িয়ে পড়েন তর্কে। পরে জানা যায়, অসন্তোষ প্রকাশের কারণে রেফারি প্রতিক মন্ডল লাল কার্ড দেখিয়েছেন গোয়ার অধিনায়ককে।

গুয়ারোক্সেনাকে রেফারি তার ইনার শর্টসটি পরিবর্তন করতে বলেন। সেটির রং দুই দলের কিটের রঙের উপাদানের সঙ্গে সাংঘর্ষিক ছিল। এই নির্দেশের বিরুদ্ধে তার প্রতিবাদ করায় ম্যাচ শুরুর আগেই তাকে সরাসরি লাল কার্ড দেখতে হয়।

এফসি গোয়ার কোচ মানোলো মার্কুয়েজ বলেন, ‘আমি দেখেছি রেফারি তাকে পোশাক বদলাতে বলছেন এবং ভেবেছিলাম সেখানেই বিষয়টি মিটে যাবে। আমি মাঠে চলে যাই এবং দুই মিনিট পরে কেউ এসে জানায় ইকারকে বের করে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক পরিস্থিতি ছিল না, তবে আমরা ১১ জন নিয়ে খেলতে পেরেছি। সমস্যা হলো এখন ইকার ফাইনালে খেলতে পারবে না। এই কারণে লাল কার্ড দেখানো একটু বেশি কঠোর, কিন্তু যাই হোক।’

যেহেতু লাল কার্ডের ঘটনা কিক-অফের আগে ঘটেছে, তা গোয়া সুযোগ পেয়েছিল বদলি নামানোর। বেঞ্চে থাকা হাভি সিভেরিওকে নামানো হয় মাঠে।

ক্যাপ্টেনের আর্মব্যান্ড গ্রহণ করা বোরহা হেরেরা বলেন, ‘আমার জীবনে এমন কিছু কখনো দেখিনি। তবে এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। টিম ম্যানেজমেন্ট বিষয়টি দেখবে এবং সমাধান খুঁজে বের করবে।’

ম্যাচ শুরুর আগে লাল কার্ড দেখানোর এমন ঘটনা খুবই বিরল ফুটবলে। গোয়া এই প্রাথমিক ধাক্কা সামলে ২-১ গোলে মুম্বাই সিটিকে হারিয়ে ইস্টবেঙ্গলের বিপক্ষে ফাইনালে জায়গা করে নেয়।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা