যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প

যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পে ল্যাঙ্কাশায়ার ও কাম্ব্রিয়ার বিভিন্ন শহর এবং গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২৩ মিনিটের পর ল্যাঙ্কাশায়ারের উপকূলীয় গ্রাম সিলভারডেলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং কেন্দ্র থেকে প্রায় ১২ মাইল দূর পর্যন্ত মানুষ কম্পন টের পেয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের বাড়ি কেঁপে ওঠে। অনেকে বলছেন, যেন মাটির নিচে বিস্ফোরণ হয়েছে বা এলাকা বোমা হামলার শিকার হয়েছে।

ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে (বিজিএস) নিশ্চিত করেছে, এটি ২০২৩ সালে স্ট্যাফোর্ডশায়ারের ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর ইংল্যান্ডের সবচেয়ে বড় ভূমিকম্প।

যুক্তরাজ্যে এমন মাত্রার ভূমিকম্প খুবই বিরল। প্রতি বছর যে ২০০ থেকে ৩০০টি ভূকম্পন রেকর্ড করা হয়, তার মাত্র ১০ শতাংশ মানুষ অনুভব করতে পারেন।

বিজিএস জানায়, দেশে বছরে দু-তিনটি এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প হয়, তবে উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ২০০৯ সালে মোরকাম্বে বেতে ৩ দশমিক ৭ মাত্রার কম্পনের পর এটি সবচেয়ে বড়।

অনলাইনে অনেকে লিখেছেন, ভূমিকম্পটি মাটির নিচে বিস্ফোরণের মতো লেগেছে এবং এত জোরে ছিল যে পুরো বাড়ি কেঁপে ওঠে।

ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এক হাজারের বেশি মানুষের অভিজ্ঞতার বর্ণনা পেয়েছে, যেখানে অধিকাংশই হালকা বা দুর্বল কম্পন অনুভবের কথা জানিয়েছেন। কেন্দ্র থেকে পাঁচ মাইল দূরের কার্নফোর্থে অনেকে বাড়ি কেঁপে ওঠার কথা বলেন।

এক স্থানীয় পাবের মালিক সারা জানান, ভূমিকম্পের সময় বার কাউন্টারের পেছনের গ্লাসগুলো কেঁপে ওঠে। তিনি বলেন, কিছু ভাঙেনি, কিন্তু খুব অদ্ভুত লাগছিল। এমন কিছু আগে কখনো অনুভব করিনি।

এক বাসিন্দা বলেন, মনে হয়েছিল শহরটায় বোমা ফাটলো, আরেকজন প্রথমে ভেবেছিলেন কাছের হেইশাম পারমাণবিক কেন্দ্রের কোনো বড় বিস্ফোরণ হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর