দিনাজপুরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

দিনাজপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রাজাপাড়ার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিসামদ কাদিকল গ্রামের মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী ইজিবাইকের যাত্রী মোর্শেদা বেগম (৩৫) এবং নীলফামারী সদর উপজেলার দিঘলডাঙ্গী গ্রামের সুভাস চন্দ্র রায়ের মেয়ে আদুরি (১৮)।

তারা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ নং ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড কোম্পানির শ্রমিক ছিলেন।

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বলেন, রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে আট দলের বিভাগীয় সমাবেশে যোগদান শেষে একটি বাসে করে কিছু যাত্রী দিনাজপুরে ফিরছিলেন। অপরদিকে চিরিরবন্দর উপজেলার ৩ নং ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড কোম্পানির কয়েকজন শ্রমিক অফিস শেষে ইজিবাইক যোগে নীলফামারী ফিরছিলেন। পথে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রাজাপাড়ার মোড়ে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি ইজিবাইকটিকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোর্শেদা বেগম ও আদুরি নিহত হন। এছাড়াও ইজিবাইকের চালক ও বাসের ১০ জন যাত্রী আহত হন। আহতদের সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা বাসের সিট বের করে রাস্তায় ফেলে আগুন দেন। এ সময় দিনাজপুর–সৈয়দপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনও দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প