এমবাপের জোড়া গোলে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

এমবাপের জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য গোলটি এসেছে এদুয়ার্দো কামাভিঙ্গার হেড থেকে।

বুধবার (৩ ডিসেম্বর) সান মামেসে লা লিগার ম্যাচে জাবি আলনসোর দলের জয়ে তিন গোলের তিনটিতেই অবদান রাখেন এমবাপে। সাম্প্রতিক সময়ে ৪ ম্যাচে ৩ ড্র্রয়ে দলের হতাশা দূর করার মতো পারফরম্যান্স করলেন ফরাসি তারকা।

এই জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমেছে ১ পয়েন্ট। ১৫ ম্যাচে ১১ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দুইয়ে। ১৫ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট শীর্ষে থাকা বার্সার।

ম্যাচের মাত্র ৭ মিনিটেই কিলিয়ান এমবাপের ঝলকে এগিয়ে যায় রিয়াল। নিজেদের বক্স থেকেই এমপবাপেকে বল বড় করে বাড়ান ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। মাঝমাঠে বল পেয়ে একজন কাটিয়ে প্রতিপক্ষের বক্সের কাছাকাছি গিয়ে বাইরে থেকেই দুর্দান্ত শটে লিড এনে দেন দলকে।

২৫ ও ৩০ মিনিটে সমতা ফেরানোর লক্ষ্যে স্বাগতিকরা দুইবার প্রচেষ্টা চালালেও দারুণ দৃঢ়তার পরিচয় নেন রিয়াল গোলকিপার থিবো কুর্তোয়া।

৩৮ মিনিটে গোল করার কাছাকাছি ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু তিনি ব্যর্থ হন। তবে ৪ মিনিট পর ম্যাচের ৪২ মিনিটে দলের গোলে আরও একবার দৃশ্যপটে এমবাপে। তার হেড থেকে বল নাগালে পেয়ে হেডেই গোল করেন কামাভিঙ্গা।

প্রথমার্ধের খেলায় ২-০ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। বিরতির পরও স্বাগতিকরা কুর্তোয়ার পরীক্ষা নিয়ে সফল হতে পারেননি। সফল পুনরায় এমবাপে। ৫৯ মিনিটে করেন দলের তৃতীয় ও নিজের জোড়া গোল।

আলভারো কারেরাসের পাস থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে জোরালো শটে জাল কাঁপান এমবাপে। গত ১৫ ম্যাচে এটি তার ১৬তম গোল। দুই দলই বেশ কয়েকটি চেষ্টা চালালেও এরপর ম্যাচে আর গোল হয়নি। জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা