রান পাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারলো ভারত

ভারতীয়দের জোড়া সেঞ্চুরির পরিবর্তে একটিমাত্র সেঞ্চুরি করলো দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। এইডেন মারক্রামের ১১০ রানের সঙ্গে যুক্ত হলো আরও দুটি হাফ সেঞ্চুরি ইনিংস। যার ফলে ভারতীয়দের করা ৩৫৮ রানের বিশাল স্কোরও টিকলো না প্রোটিয়াদের সামনে। ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

জয়পুরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ভারতের করা ৩৪৯ রানের জবাবে ৩৩২ রান পর্যন্ত করে ফেলেছিল। শেষে হারতে হয়েছিল ১৭ রানে। প্রথম ম্যাচে তীরে এসে তরি ডুবলেও এই ম্যাচে আর ভুল করলো না প্রোটিয়ারা।

জয়ের জন্য ৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক মাত্র ৮ রান করে আউট হয়ে যান। এরপর ১০১ রানের জুটি গড়েন মারক্রাম ও টেম্বা বাভুমা। ৪৮ বলে ৪৬ রান করে আউট হন বাভুমা।

এরপর ৬০ রানে জুটি গড়ে তোলেন মারক্রাম ও ম্যাথিউ ব্রিজটেক। দলীয় ১৯৭ রানের মাথায় আউট হন এইডেন মারক্রাম। ৯৮ বলে ১১০ রান করে আউট হন এইডেন মারক্রাম। ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মার ছিল তার ব্যাটে।

ম্যাথিউ ব্রিজটেক ৬৪ বলে করেন ৬৮ রান। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ৩৪ বলে ৫৪ রান করে আউট হন। টনি ডি জর্জি ১১ বলে ১৭ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। শেষ দিকে ১৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন করবিন বোশ। ১৪ বলে ১০ রান করেন কেশভ মাহারাজ। ভারতীয়দের মধ্যে প্রাসিদ কৃষ্ণা ২ উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়ের জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ৩৫৮ রান সংগ্রহ করে ভারত। ৯৩ বলে ১০২ রান করেন বিরাট কোহলি। ৮৩ বলে ১০৫ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। ৬৬ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর