ওলমো–তোরেসে অ্যাতলেতিকোকে হারিয়ে বার্সার চার পয়েন্টের লিড

পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির ৭ ম্যাচের জয়ের ধারা থামিয়ে দিলো বার্সা। এই জয়ে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে কাতালানরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের ১৯ মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পরে রাফিনহার গোলে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান দানি ওলমো। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ম্যাচের ১৯ মিনিটে অ্যাতলেতিকো মাদ্রিদই প্রথমে এগিয়ে গিয়েছিল। ১৯ মিনিটে বার্সার অফসাইডের ফাঁদকে ভেঙে অ্যালেক্স বাইয়েনা এগিয়ে নেন দলকে। প্রথমে রেফারি সেটিকে অফসাইড দিলেও পরে ভিএআর যাচাই করে সিদ্ধান্ত বদল করেন।

৭ মিনিট পর পেদ্রির পাস থেকে প্রতিপক্ষের গোলকিপারকে কাটিয়ে রাফিনহা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ হাতছাড়া করেন রবার্ট লেওয়ানডস্কি। তিনি শট নেন পোস্টের অনেক ওপরে। প্রথমার্ধের খেলা থাকে ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৫ মিনিটে দানি ওলমো ব্যবধান দ্বিগুণ করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। লেওয়ানডস্কি পেনাল্টি মিস করলেও গোলে সহায়তা করেন ওলমোকে। তবে গোলটি করে শারীরিকভাবে স্বস্তিতে ছিলেন না ওলমো। চোট পেয়ে ছেড়েছেন মাঠ এরপরই।

অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে ফেরান তোরেস গোল করে বন্ধ করে দেন অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচে ফেরার পথ। অ্যালেক্স বালদের ক্রসকে কাজে লাগান তিনি। ফলে ৩-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

১৫ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ, একটি ম্যাচ অবশ্য কম খেলেছে তারা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর