বাংলাদেশি ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। তাদের দাবি, ট্রলারটি ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল।
জানা যায়, গত রোববার (৩০ নভেম্বর) রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ‘এফবি আল্লাহ মালিক’ নামে একটি বাংলাদেশি ট্রলার আটক করে। এসময় ট্রলারটিতে ১৫ জন জেলে উপস্থিত ছিলেন।
কাগজপত্র পরীক্ষা করার পর ট্রলারসহ ওই ১৫ জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। সোমবার সকালে তাদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক জেলেরা সুস্থ রয়েছেন।










