যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে মস্কোতে বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) মস্কোতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, উইটকফের সঙ্গে বৈঠকটি আগামীকাল দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হবে। এটি পুতিন ও উইটকফের মধ্যে একাধিক বৈঠকের সর্বশেষ আয়োজন।

বৈঠকটি এমন সময় হতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তারা ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছেন। পুতিনের দাবির প্রতি যুক্তরাষ্ট্র অতিমাত্রায় সহনশীল বলে এ প্রস্তাব ঘিরে ব্যাপক সমালোচনা রয়েছে।

গত সপ্তাহে পুতিন তার পূর্বশর্ত পুনর্ব্যক্ত করে বলেন, মস্কোকে সামরিক অভিযান থামাতে হলে কিয়েভকে রাশিয়ার দাবি করা অঞ্চলগুলো ছেড়ে দিতে হবে। নতুবা রুশ সেনাবাহিনী সামরিক শক্তি প্রয়োগ করে সেসব অঞ্চলগুলো দখলে রাখবে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলছে, চলতি সপ্তাহটি ইউক্রেনের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। এদিকে ফ্রান্সে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপের সমর্থন আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের দ্রুত সমাপ্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর