ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলায় পূর্ণ ক্ষমার আবেদন করেছেন। নেতানিয়াহুর এম আবেদনের পর তেল আবিবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। রোববার (৩০ নভেম্বর) রাতের এ বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছে।

জানা গেছে, ৭৬ বছর বয়সি নেতানিয়াহু কোনো দোষ স্বীকার বা অনুশোচনা প্রকাশ না করেই দীর্ঘদিনের চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান। এর পরই বিরোধী রাজনীতিবিদ ও নাগরিকরা ‘ক্ষমা = কলা রিপাবলিক’ স্লোগান তুলে হারজগকে আবেদন প্রত্যাখ্যান ও শাস্তি প্রদানের আহ্বান জানান।

এক বিক্ষোভকারী নেতানিয়াহুর সাজে কমলা রঙের কারাবন্দির পোশাক পরে অংশ নেন। অন্যরা কলার স্তূপ সাজিয়ে তাতে ‘ক্ষমা’ লেখা সাইন ধরে প্রতিবাদ জানান।

বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারী শিকমা ব্রেসলার বলেন, তিনি কোনো দায়িত্ব না নিয়ে বিচার বাতিল করতে চাইছেন। এতে দেশ আরও বিভক্ত হচ্ছে।

নেতানিয়াহু ইসরায়েলের ক্ষমতায় দীর্ঘ সময় থাকা প্রধানমন্ত্রী। তিনি ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গসহ তিনটি দুর্নীতি মামলায় পাঁচ বছর ধরে বিচারাধীন। একটি মামলায় তিনি ও তার স্ত্রী বিলিয়নিয়ারদের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার ডলার মূল্যের বিলাসবহুল পণ্য নেওয়ার অভিযোগে অভিযুক্ত। আরও দুটি মামলায় সংবাদমাধ্যমকে প্রভাবিত করতে চাওয়ার অভিযোগ রয়েছে।

তবে, সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। প্রেসিডেন্টের দফতরে পাঠানো ১১১ পৃষ্ঠার চিঠিতে তার আইনজীবীরা দাবি করেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে বিচার সুষ্ঠু হলে তিনি শেষ পর্যন্ত খালাস পাবেন।

তবে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, জাতীয় স্বার্থে বিচার প্রক্রিয়া বন্ধ করা প্রয়োজন কারণ বিচার দেশকে ভেতর থেকে বিভক্ত করছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর