ফিলিপাইনে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

সরকারি বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণে দুর্নীতির অভিযোগ ঘিরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়রের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমেছে।

রোববার (৩০ নভেম্বর) কিলুসাং বায়ান কনট্রা-কুরাকট (কেবিকেক)—অথবা দুর্নীতি বিরোধী আন্দোলন—ম্যানিলার লুনেটা ন্যাশনাল পার্ক থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেখান থেকে তারা প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হয়।

বিক্ষোভকারীদের কেউ কেউ মারকোস এবং ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তের কাগজের প্রতিমূর্তি বহন করছিলেন, যেখানে তাদের ‘দুর্নীতিগ্রস্ত কুমির’ হিসেবে চিত্রিত করা হয়। অনেকের হাতে ছিল মারকোস পদত্যাগ করো এবং সব দুর্নীতিবাজ রাজনীতিবিদকে জবাবদিহির আওতায় আনতে হবে—এমন লেখা প্ল্যাকার্ড।

বিক্ষোভের আয়োজকদের দাবি, এতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ২০ হাজারের বেশি।

এটি সাম্প্রতিক সময়ে ট্রিলিয়ন-পেসো কেলেঙ্কারি ঘিরে জনরোষের সর্বশেষ প্রকাশ। অভিযোগ অনুযায়ী, মারকোসের ঘনিষ্ঠ রাজনীতিবিদসহ প্রভাবশালী অনেকেই বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের চুক্তিতে ঘুষ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন—যেসব প্রকল্প হয় ত্রুটিপূর্ণ ছিল অথবা কখনোই বাস্তবায়িত হয়নি।

সম্প্রতি দুটি ভয়াবহ টাইফুনে ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়—যা জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।

এই কেলেঙ্কারির জেরে এরই মধ্যে দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। মামলায় অভিযুক্ত সাবেক আইনপ্রণেতা জালদি কো অভিযোগ করেছেন, বাজেট কমিটির প্রধান থাকার সময় প্রেসিডেন্ট মারকোস নিজেই তাকে সন্দেহজনক জনপরিকল্পনা প্রকল্পে ১.৭ বিলিয়ন ডলার বাড়তি বরাদ্দ যুক্ত করার নির্দেশ দেন।

তবে প্রেসিডেন্ট মারকোস এসব অভিযোগ অস্বীকার করেছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর