যুক্তরাজ্যগামী অভিবাসীদের সমুদ্র থেকেই আটক করবে ফ্রান্স

যুক্তরাজ্যগামী ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের সমুদ্র থেকেই আটক করার পদক্ষেপ নিতে যাচ্ছে ফ্রান্স। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যের চাপের পরিপ্রেক্ষিতে প্যারিসের এ নীতিগত পরিবর্তনকে বড় ধরনের কৌশলগত রদবদল হিসেবে দেখা হচ্ছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ ছোট নৌকায় চড়ে চ্যানেল পাড়ি দিয়ে দক্ষিণ ইংল্যান্ডে পৌঁছেছে। বিপুল এই অভিবাসীর চাপ যুক্তরাজ্যের লেবার সরকারকে ডানপন্থিদের তীব্র সমালোচনার মুখে ফেলেছে।

এরই মধ্যে ফরাসি নিরাপত্তা বাহিনী সমুদ্রতীরে টহল জোরদার করেছে ও সৈকতে অভিবাসীদের আটকে দেওয়ার চেষ্টা করছে। তবে এতদিন পর্যন্ত যাত্রীদের জীবনের ঝুঁকি বিবেচনায় ফ্রান্স সমুদ্রে এসব নৌকা বাধা দেওয়া থেকে বিরত ছিল।

এবার সেই অবস্থান বদলাতে যাচ্ছে ইংলিশ চ্যানেল ও উত্তর সাগর সংশ্লিষ্ট ফরাসি দপ্তর (প্রিমার)। তারা জানিয়েছে, খুব শিগগিরই ছোট নৌকাগুলোর বিরুদ্ধে সমুদ্রে ‘নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ অভিযান’ শুরু হবে। ফরাসি দৈনিক ল্য মঁদেকে দেওয়া তথ্য নিশ্চিত করেছে প্রিমার।

প্রিমারের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, যাত্রীদের জীবনের ঝুঁকি এড়াতে নৌকায় ওঠার আগেই এসব অভিযান পরিচালনা করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে মানবপাচারকারীরা নতুন কৌশল হিসেবে ফরাসি সৈকত টহল এড়াতে সমুদ্রের পানি থেকেই অভিবাসীদের তুলে নেওয়ার চেষ্টা করছে। প্রতি ব্যক্তির কাছ থেকে পাচারকারীরা কয়েক হাজার ইউরো করে নিচ্ছে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে, জাল ব্যবহার করে নৌকা থামানো হতে পারে- এমন খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠনগুলো। তবে এ বিষয়ে প্রিমার জানিয়েছে, ছোট নৌকা থামাতে জালের ব্যবহার আপাতত বিবেচনায় নেই।

এএফপির সংকলিত সরকারি তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত অন্তত ২৭ জন অভিবাসী চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। আর ব্রিটিশ সরকারের তথ্য বলছে, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৯ হাজারেরও বেশি মানুষ ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছে। এই সংখ্যা ২০২৪ সালের মোট পাড়ি দেওয়া মানুষের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে, যদিও ২০২২ সালে সর্বোচ্চ ৪৫ হাজার মানুষ সফলভাবে চ্যানেল পাড়ি দিয়েছিল।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর