নারী হেনস্তা নিয়ে সরব বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন

রাস্তাঘাট থেকে সোশ্যাল মিডিয়া-সব জায়গাতেই প্রায়শই নারী হেনস্তার ঘটনা উঠে আসে। আর এমন ঘটনার পরই অনেকে দায় চাপান মেয়েদের পোশাক–আশাকের ওপর। স্কার্টের দৈর্ঘ্য, ব্লাউজের কাট, শাড়ির আঁচল-সব কিছু নিয়েই চলে কটাক্ষ। কখনো প্রকাশ্যে, কখনো বা সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের শিকার হন নারীরা। ঠিক এই প্রসঙ্গেই মুখ খুললেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

কয়েক সপ্তাহ আগেই নিজের শরীরী গড়ন নিয়ে সোশাল মিডিয়ায় কটূক্তির শিকার হয়েছেন তিনি। বিশেষ করে ওজন নিয়ে সমালোচনায় মুখর হয়েছিল নেটদুনিয়ার একাংশ। পোশাক নিয়েও নেমেছিল নানা মন্তব্যের বন্যা। সেই অভিজ্ঞতাই যেন আরও দৃঢ় করেছে অভিনেত্রীকে। এবার নারীহেনস্তা নিয়ে জোরালো বার্তা দিলেন তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক একটি প্রসাধনী ব্র্যান্ডের ইভেন্টে যোগ দেন ঐশ্বরিয়া। সেখানেই তাকে প্রশ্ন করা হয়-রাস্তায় হেনস্তার মুখে পড়লে নারী কীভাবে তা মোকাবিলা করবেন? জবাবে তিনি বলেন, ‘হেনস্তাকারীর চোখ এড়িয়ে গেলেই রেহাই পাওয়া যায়-এ ধারণা ভুল। সোজাসুজি তার চোখের দিকে তাকাতে শিখুন। মাথা উঁচু করে হাঁটুন।’

নারীদের জন্য তার আরও পরামর্শ, ‘মনে রাখবেন-আমার শরীর, আমার সম্পদ। নিজের মূল্যবোধের সঙ্গে কখনো আপস করবেন না। আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। দরকার হলে নিজের জন্য নিজেই দাঁড়াবেন। কিন্তু কোনো অবস্থাতেই পোশাক বা লিপস্টিকের রঙকে দোষ দেবেন না। হেনস্তার শিকার হলে সেটি কখনোই আপনার দোষ নয়।’

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর