বঙ্গোপসাগর থেকে ১২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ ধরার সময় বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে সেন্টমার্টিনের ছেড়াদিয়া পূর্বে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যায়।

আটকরা হলেন- সেন্টমার্টিনের মো. কবির, আব্দুর রহমান, মো. লেডু মিয়া, মো. রমিস আহমদ, আব্দুর রশিদ, মো. জিয়াউর রহমান, আমানুল্লাহ, ওসমান, আবু তাহের, আব্দুল্লাহ এবং শাহপরীর দ্বীপের বাসিন্দা দুজন থেকে মো. আলমের পরিচয় জানা গেলো অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

সেন্টমার্টিনের বাসিন্দা জেলে আব্দুল গফুর জানান, ভোরে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের ছেঁড়াদিয়া এলাকায় জেলেরা মাছ ধরার সময় সেন্টমার্টিনের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর আহমেদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। নিদিষ্ট গতি থেকে সরে গেলে আরাকান আর্মির সদস্যরা ট্রলারে থাকা ৬ জেলেকে আটক করে। অপরদিকে সেন্টমার্টিন ৫ ওয়ার্ডের বাসিন্দা মো. ইলিয়াসের ট্রলারে থাকা ৬ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, ভোরে দুটি ট্রলারসহ ১২ জেলেকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তবে মাছ ধরার সময় জেলেদের সতর্ক থাকতে হবে। যাতে বাংলাদেশ সীমানা তারা অতিক্রম না করেন।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প