৫ ঘণ্টা পর নিভলো কড়াইল বস্তির আগুন

টানা ৫ ঘণ্টারও বেশি সময় পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানান ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কড়াইল বস্তিতে আগুনের খবর আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট রওনা হয়। তবে সড়কে যানজটের কারণে প্রায় ৩৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। এরপর একে একে ২০টি ইউনিট পৌঁছে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বস্তির বহু ঘর পুড়েছে তবে, আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি কতটি ঘর পুড়েছে।

এর আগে, রাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, কড়াইল বস্তির আগুন নেভানোর সীমাবদ্ধতা প্রচুর। ফায়ার সার্ভিসের গাড়ি সবগুলো আগুনের কাছাকাছি আসতে পারছে না। এই বিশাল এলাকায় পানির লাইন জোড়া দিয়ে আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে।

তখন তিনি বলেন, আগুনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফায়ার সার্ভিসের শক্তি বাড়ানো হয়েছে। এই মুহূর্তে ২০টি ইউনিট কাজ করছে। বস্তির পূর্ব এবং পশ্চিম দিকে আগুনের মাত্রা যদি কমে যায় তবে পুরো আগুন নিয়ন্ত্রণের মধ্যে আনা যাবে। এরপর খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে। যখন নিশ্চিত হওয়া যাবে তখন নিয়ন্ত্রণ দেওয়া হবে।

পানির স্বল্পতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দিষ্ট পানির যে সোর্স সেখান থেকে আগুনের কাছে পৌঁছাতে একটু সময় লাগছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে প্রধান চ্যালেঞ্জ কী জানতে চাইলে লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, দ্রুত পৌঁছাতে পারলে আগুন কিছুটা নিয়ন্ত্রণ করা যেত। আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে ৩৫ মিনিটের বেশি সময় লাগে। এরপর একে একে ইউনিট আসতে আরও সময় লাগে। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো শুরুতে আগুনের কাছে পৌঁছাতে পারেনি। আমরা এসে দেখি আগুন প্রায় ডেভেলপড পর্যায়ে পৌঁছে গেছে। আগুনের স্তর যখন তৃতীয় পর্যায়ে চলে আসে তখন নিয়ন্ত্রণে করতে কিছুটা সময় লাগে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা