দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যা-ভূমিধসে বাড়ছে প্রাণহানি, ঘরছাড়া লাখো মানুষ

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি বাড়ছে। ভিয়েতনাম ও থাইল্যান্ডে নতুন করে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্যোগে ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ।

ভিয়েতনামে এখন পর্যন্ত অন্তত ৯১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ১১ জন এখনো নিখোঁজ। এক সপ্তাহের লাগাতার বর্ষণে দেশটির মধ্যাঞ্চলের প্রায় ৮০০ কিলোমিটার এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ডাক লাক প্রদেশেই ৬৩ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। এছাড়া খানহ হোয়া, লাম দং, জিয়া লাই, দানাং, হুয়ে ও কোয়াং ত্রি প্রদেশেও মৃত্যুর ঘটনা ঘটেছে।

একাধিক অঞ্চলের সড়ক প্লাবিত ও ধসে পড়ায় ত্রাণ ও উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। জরুরি ত্রাণ পৌঁছে দিতে কর্তৃপক্ষ হেলিকপ্টার মোতায়েন করেছে। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

খানহ হোয়া প্রদেশের জনপ্রিয় পর্যটন শহর নিহা ত্রাংয়ের বাসিন্দা ফাম থু হুয়েন বলেন, আমরা কখনো এত বেশি বৃষ্টি ও এমন বন্যা দেখিনি।

প্রবল বৃষ্টিতে ডাক লাকের বিপুল সংখ্যক কফি বাগান পানিতে ডুবে গেছে। অঞ্চলটি ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী এলাকা হওয়ায় অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি হিসাব অনুযায়ী, এবারের বন্যায় দেশটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ কোটি ডলার। তবে এর বাইরে আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলে টানা প্রবল বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন। এক সপ্তাহে দক্ষিণের দশটি প্রদেশে প্রবল বর্ষণ ও বন্যায় প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শংখলা প্রদেশের অর্থনৈতিক কেন্দ্র হাত ইয়াই শহরে মাত্র ২৪ ঘণ্টায় ৩৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেখানকার ৩০০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। টানা তিনদিনে শহরটিতে ৬৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার ফলে শত শত পর্যটক ও বাসিন্দা বাড়ি ও হোটেলে আটকা পড়েছেন। জরুরি কর্মীরা নৌকা ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

মালয়েশিয়াতেও কয়েকটি অঙ্গরাজ্যে বন্যা দেখা দিয়েছে। সমাজকল্যাণ দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত নয়টি রাজ্যে ১২ হাজার ৫০০র বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় উত্তর-পূর্বাঞ্চলীয় কেলান্তান রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি