ট্রাম্পের সঙ্গে জিনপিংয়ের ফোনালাপ, তাইওয়ান ইস্যুতে কঠোর অবস্থান চীনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবারের (২৪ নভেম্বর) এ আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা ও তাইওয়ান বিষয়ক অবস্থান নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে বেইজিংয়ের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া।

সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, শি জিনপিং ট্রাম্পকে বলেন, গত মাসে দক্ষিণ কোরিয়ায় দুই নেতার মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, তার ধারাবাহিকতায় চীন ও যুক্তরাষ্ট্রের উচিত দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখা। তিনি স্পষ্ট করে জানান, দুই দেশের সম্পর্ক স্থিতিশীল পর্যায়ে নিতে হলে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

ফোনালাপে শি জিনপিং বিশেষভাবে তাইওয়ান প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন যে, তাইওয়ানের চীনের সঙ্গে যুক্ত হওয়া আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ও এই প্রশ্নে বেইজিং কোনো ছাড় দেবে না।

চীনের দীর্ঘদিনের সরকারি অবস্থান হলো, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ। এই অবস্থান আন্তর্জাতিক পরিকাঠামোর সঙ্গেও যুক্ত বলে দাবি করে আসছে বেইজিং।

অন্যদিকে, ফোনালাপ নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া না গেলেও সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেছেন ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তায় মত দিয়েছেন।

বিশ্ব রাজনীতির উত্তাল প্রেক্ষাপটে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের এই ফোনালাপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষত, তাইওয়ানকে ঘিরে দুই দেশের উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় শি-ট্রাম্প আলোচনা নতুন ভূরাজনৈতিক আলোচনার দ্বার খুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর