ব্যাটিং উইকেটে ইয়ানসেনের তোপ, ২০১ রানে অলআউট ভারত

ইডেন গার্ডেন্সে ৩০ রানে পরাজিত হওয়ার পর ভারতের লক্ষ্য ছিল গুয়াহাটিতে ঘুরে দাঁড়ানো। কিন্তু সেখানকার ব্যাটিং উইকেটে মাত্র ২০১ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা মার্কো ইয়ানসেনের বোলিং তোপে। ফলে ২৮৮ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় দিনের শেষ সেশনে ৪৮৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৬.১ ওভার ব্যাটিং করে ৯ রান নেয় ভারত কোনো উইকেট না হারিয়ে। ৪৮০ রান পিছিয়ে থেকে দিন শেষ করে স্বাগতিকরা।

৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন জশস্বি জয়সওয়াল ও লোকেশ রাহুল। সেটি ভাঙেন কেশব মহারাজ। ২২ রান করে বিদায় নেন তিনি। ৫৮ রান করে বিদায় নেন জয়সওয়াল। দলীয় ৯৫ রানে কাটা পড়েন তিনি হার্মারের বলে। দলের বোর্ডে ১ রান যোগ হতেই হার্মার ফিরিয়ে দেন সাই সুদর্শনকেও। পতন হয় তৃতীয় উইকেটের।

জয়সওয়ালের আউট থেকেই মূলত শুরু হয় ভারতের ব্যাটিং ধস। ২৭ রানের ভেতর হারায় ৬ উইকেট। ৯৫ রানে ২ উইকেট থকে ৭ উইকেট হারায় ১২২ রানে। এই ৪ উইকেটের ৩টি নেন মার্কো জানসেন।

ধ্রুব জুরেল (০), রিশাভ পান্ত (৭) ও নিতিশ কুমার রেড্ডি (১০), রবীন্দ্র জাদেজা (৬) দ্রুত সাজঘরে ফিরলে ১২২ রানে পতন হয় ৭ উইকেটের। ৪ ব্যাটারকেই শিকার করেন জানসেন।

এরপর ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ওয়াশিংটন সুন্দর ও কুলদিপ যাদব গড়েন ৭২ রানের জুটি। অনেক ধৈর্য্যের পরিচয় দেন দুজনই। অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকতেই ৪৮ রানে আউট হন সুন্দর হার্মারের বলে দলীয় ১৯৪ রানে।

১৯৪ রানে ৮ উইকেট হারানো ভারতের বাকি দুই উইকেট তুলে নিয়ে ফাইফারসহ ৬ উইকেট পান পেসার ইয়ানসেন। ১৯ রানে থাকা কুলদিপ ও ৫ রানে থাকা বুমরাহকে শিকার করেন তিনি। ২০১ রানে অলআউট হয় ভারত। ফলে ২৮৮ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা।

সফরকারীদের ইয়ানসেন সর্বোচ্চ ৬ উইকেট পেয়েছেন। সিমন হার্মার ৩টি ও ১ উইকেট পান কেশব মহারাজ।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি