অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় ‘ফিনার আঘাত’, ডারউইন বিমানবন্দর বন্ধ

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে আঘাত হেনেছে ট্রপিক্যাল ঘূর্ণিঝড় ‘ফিনা’, যার প্রভাবে শহরের আন্তর্জাতিক বিমানবন্দর রোববারও (২৩ নভেম্বর) বন্ধ রয়েছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, ক্যাটাগরি-৩ শক্তির এই ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। শনিবার রাতে ডারউইনের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর রোববার ঝড়টি শহর থেকে দূরে সরে যেতে থাকে।

ডারউইনের প্রায় ১ লাখ ৪০ হাজার বাসিন্দার মধ্যে ঘূর্ণিঝড় ফিনা নতুন করে মনে করিয়ে দিয়েছে ১৯৭৪ সালে ক্রিসমাসে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ট্রেসির স্মৃতি, যা শহরটির বড় অংশ ধ্বংস করে দিয়েছিল এবং ৬৬ জনের প্রাণ নিয়েছিল।

ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিরাপদ হলেই পুনরায় উড়ান চালু করা হবে। এখনও ঝোড়ো বাতাস ও ভারি বর্ষণ অব্যাহত থাকায় সতর্কতা বজায় রাখা হচ্ছে।

রোববার সকালে জরুরি সংস্থা সিকিউরএনটি বাসিন্দাদের বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়া এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানায়। সংস্থাটি সতর্ক করে বলে, এখন বাইরে ঘুরে দেখার সময় নয়।

সরকারি প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড ওয়াটার করপোরেশন জানিয়েছে, ঠিক কত মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। রোববার সকালে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু হয়েছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের আঘাতে বাড়িঘরসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে, তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় সাধারণত গাছপালা, ফসল ও দুর্বল স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটায় এবং বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করে।

এর আগে গত মার্চে ঘূর্ণিঝড় অ্যালফ্রেড কুইন্সল্যান্ডে আঘাত হেনে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়েছিল।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর