৪ গোলে ঘরে ফেরা রাঙালো বার্সেলোনা

দীর্ঘ আড়াই বছর পর ক্যাম্প ন্যুতে ফিরেছে বার্সেলোনা। প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলো অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ ব্যবধানে হারিয়ে। ফলে ফেরাটা হয়েছে রাজকীয়।

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে কাতালানরা। ১৩ ম্যাচ খেলে ১০ জয়ে পয়েন্ট ২১। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদেরও। ১৩ ম্যাচে ১০টিতে জেতা বার্সার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৩১। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।

আজ (রবিবার) এলচের বিপক্ষে রিয়াল জিততে না পারলে শীর্ষেই থেকে যাবে বার্সেলোনা।

গ্যালারি এখনও পুরোপুরি তৈরি হয়নি ক্যাম্প ন্যুর। তাই ৪৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন গ্যালারিতে। যা কিনা মূল ধারণক্ষমতার অর্ধেকেরও কম। ১ লাখ ৫ দর্শকের জন্য আগামী মৌসুমে পুরো গ্যালারি খুলে দেওয়া হবে। আতশবাজি ফুটিয়ে ঘরের মাঠে ক্লাবের খেলোয়াড়দের স্বাগত জানানো হয়।

প্রত্যাবর্তনের এই ম্যাচে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। ম্যাচের চতুর্থ মিনিটেই কাতালানদের এগিয়ে দেন রবার্ট লেভানদোভস্কি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস।

ফেরমিন লোপেজ দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে স্কোর ৩-০ করেন। দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করে ফেরান তোরেস চতুর্থ গোলটি এনে দেন ৯০ মিনিটে।

৫৪ মিনিটে ফেরমিনকে ফাউল করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার সানচেত। ফলে আধঘণ্টারও বেশি সময় বিলবাওকে ১০ জন নিয়ে খেলতে হয়।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স